Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

সিনেমায় নেমেছেন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার  

পরনে সাদা ট্রাউজার্স এবং প্রিন্টেড ফুলশার্ট, হাতে রিভলবার, চোখে সানগ্লাস—দেখে মনে হবে যেন সিনেমার ভিলেন! সম্প্রতি এমন লুকেই দেখা গেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নারকে। এছাড়াও জানা গেছে ভারতীয় সিনেমায় এক ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন ওয়ার্নার।

ডেভিড ওয়ার্নার এর ইনস্টাগ্রামে ঢুকলেই দেখা যায় প্রচুর রিলস। সেখানের বেশিরভাগ রিলসই তেলুগু, তামিল সিনেমার যা প্রমাণ করে ডেভিডওয়ার্নারের দক্ষিণ ভারতের সিনেমার প্রতি ঝোঁক রয়েছে। তাই তিনি সেসব সিনেমার টুকরা অংশ শেয়ার করেন নেটদুনিয়ায়। আবার অতীতে তিনি সেখানে থাকা হিরোর জায়গায় নিজের মুখও বসিয়েছেন।

তার শেয়ার করা বিভিন্ন রিলসের মধ্যে ভাইরাল হয়েছিল তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা’ সিনেমার নানা ক্লিপিংস। সেখানে আল্লুর জায়গায় নিজের মুখ বসিয়েছিলেন ওয়ার্নার। কখনো আবার ‘পুষ্পা’ সিনেমার কিছু সংলাপ বলতে থাকেন ওয়ার্নার।  

আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলার সময় ওয়ার্নারের সেই অপেক্ষার অবসান হলো। এবার সিনেদুনিয়ায় হাতেখড়ি হয়েই গেল অস্ট্রেলিয়ান এই ক্রিকেট তারকার। ভারতীয় সিনেমায় এক ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন ওয়ার্নার।

দক্ষিণী তারকা নীতিন এবং শ্রীলালার নতুন সিনেমা ‘রবিনহুড’-এ একটি চরিত্রে অভিনয় করেছেন ডেভিড ওয়ার্নার। আগামী ২৮ মার্চ সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন সংগীতশিল্পীরা।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি
0
Share