Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

সিনেমাটি আমরা দেখাতে পারবো কিনা জানতাম না: তিশা

নুসরাত ইমরোজ তিশা | ছবি: ফেসবুক

১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন সিনেমা ৮৪০. সম্প্রতি এর বিশেষ প্রদর্শনীতে বেশ ফুরফুরা মেজাজে ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। যিনি বাস্তব জীবনে ফারুকীর জীবনসঙ্গীও বটে।

পুরো অনু্ষ্ঠানটির সঞ্চালনার গুরু দ্বায়িত্ব ছিল তার উপর। এবং তিনি হাসিমুখে সেই কাজটি করে গেছেন।  সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বড় একটি বিরতির পর বড় পর্দায় ফিরে এলেন। সিনেমাটির পোস্টারে ও ট্রেইলারজুড়ে জুলাই-স্পিরিটের কথা উল্লেখ করা হয়েছে। পরিচালক নিজেও সিনেমটি জুলাই বিপ্লবকে মনে করাবে বলে মনে করছেন। তবে তিশা জানালেন নতুন তথ্য। তিনি জানান, সিনেমাটি বানানো হয়েছে বছর খানেক আগে। তখন সাবেক সরকারের পতনের কোনও সম্ভাবনাও ছিল না। আর আমরা জানতামও না সিনেমাটি রিলিজ করতে পারবো কিনা।

তিশা-ফারুকি | ছবি: ফেসবুক

তিশা হেসে বলেন, অবশ্য এই পরিচালকের সাথে ছবি মুক্তি দিতে না পারার একটি সম্পর্ক সব সময়েই আছে। তার কথাতে ‘শনিবার বিকেল’ সিনেমাটির ইঙ্গত ছিল স্পষ্ট। তবে তিশা তার ছোট ছোট বক্তব্যে সিনেমাটি তৈরির পেছনের গল্প উল্লেখ্য করেন। তিনি উল্লেখ করেন, সিস্টেমে থেকে তার অনিয়ম নিয়ে কথা বলতে পারার সাহস যেমন প্রয়োজন, সহযোদ্ধাও প্রয়োজন। এই সিনেমাতে সাহস ও ও সহযোদ্ধা সবাই একউ সরল রেখায় ছিলেন বলেই সিনেমাটি তৈরি করা সম্ভব হয়েছে। এবং সরকার পতনের পর একই স্পিরিটের সিনেমাটি দর্শক দেখতেও পাবেন। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট
0
Share