Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

‘সিটাডেল’ এর ভরাডুবিতে জবাব চাইল অ্যামাজন

‘সিটাডেল’ এর পোস্টার

২৫০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেও আশানুরূপ ফল না  পাওয়ায় ‘সিটাডেল’ নির্মাতাদের কাছে  জবাব চেয়েছে  অ্যামাজন কর্তৃপক্ষ।

প্রিয়াঙ্কা চোপড়া ও রিচার্ড  ম্যাডেন অভিনীত  কল্পবিজ্ঞান ঘরানার থ্রিলার সিরিজটি নির্মাণ করেছে রুশো ব্রাদার্স।

বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে, সিরিজটির প্রত্যেক এপিসোডের জন্য ২০ মিলিয়ন মার্কিন ডলার বাজেট দিয়েছিল  অ্যামাজন কর্তৃপক্ষ। কিন্তু নির্মাণের সময় বরাদ্দ বাজেটের প্রায়  দ্বিগুণ খরচ করেছেন ‘সিটাডেল’-এর নির্মাতারা।

প্রযুক্তিগতভাবে নিখুঁত বানাতে দু’ হাতে  টাকা ঢেলেছেন অ্যামাজন কর্তৃপক্ষ। কিন্তু এত টাকা খরচ করেও লাভের মুখ না দেখায় নির্মাতাদের কাছে জবাব চেয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি ।

বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে,যুক্তরাষ্ট্রের সেরা দশটি সিরিজের তালিকাতেও জায়গা করে নিতে পারেনি  প্রিয়াঙ্কা চোপড়ার শোটি।  নেটফ্লিক্সের ‘বারবিকিউ শো ডাউন’ থেকেও ভিউয়ের দিক থেকে পিছিয়ে রয়েছে শোটি।

২০২৩ সালের ২৮ এপ্রিল মুক্তি পাওয়া শোটির দ্বিতীয় সিজন ঘোষণা করেছে রুশো ব্রাদার্স । তাই  দ্বিতীয় সিজ়ন নির্মাণের সময়  মুনাফার কথা চিন্তা করেই যাতে টাকা খরচ করা হয় সেজন্য নির্মাতাদের নির্দেশ দিয়েছে অ্যামাজন কর্তৃপক্ষ।  


Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

গ্র্যামি অ্যাওয়ার্ডস – যুক্ত হচ্ছে এশিয়ান পপ ও লাতিন গানের নতুন বিভাগ

গ্র্যামিতে যুক্ত হচ্ছে পাঁচ নতুন বিভাগ বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি গ্র্যামি…
গ্র্যামি অ্যাওয়ার্ডস

আপনার সন্তানের সাথে দেখুন এই ৫টি শিশুতোষ চলচ্চিত্র

খেলাধুলা ও  ব্লকবাস্টারভিত্তিক সিনেমা এই জুন মাসে বিশ্বব্যাপী অনেক ব্যস্ততা কারণ চারিদিকে চলছে ফুটবল বিশ্বকাপের…
৫টি শিশুতোষ চলচ্চিত্র

এবার ডিস্টোপিয়ান অ্যানি সিরিজ নিয়ে এলেন নাজিফা তুষি

নির্মাতা সাদের প্রত্যাবর্তন রইদ সিনেমা দিয়ে পুরো দেশের মানুষের মনোযোগ কেড়ে নিয়েছেন নাজিফা তুষি। এর আগে হাওয়া…
অ্যানি সিরিজ নাজিফা তুষি

ভিনগ্রহের প্রাণ নিয়ে স্টিভেন স্পিলবার্গের নতুন সিনেমা

এলিয়েনে বিশ্বাস করেন স্পিলবার্গ হলিউডের খ্যাতিমান পরিচালক স্টিভেন স্পিলবার্গ মনে করেন, আমাদের জীবদ্দশাতেই…
স্টিভেন স্পিলবার্গ
0
Share