Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সালমান খানকে গুণ্ডা বললেন অভিনব কাশ্যপ

সালমান খানকে গুণ্ডা বললেন অভিনব কাশ্যপ

সালমান খানকে গুণ্ডা বলে অভিহিত করলেন অভিনব কাশ্যপ  

বলিউডের জনপ্রিয় নির্মাতা অভিনব কাশ্যপ। ২০১০ সালে তার পরিচালনায় মুক্তি পায় সালমান খানের ‘দাবাং’ সিনেমা যা ছিল সালমানের ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট। কিন্তু সুপারহিট সিনেমার সেই জুটির এখন আর আগের মতো সম্পর্ক নেই। বরং সালমান খানকে গুণ্ডা বলে অভিহিত করলেন অভিনব কাশ্যপ।

স্ক্রিন ম্যাগাজিনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি শুধু সালমানের ব্যক্তিত্ব নয়, গোটা খান পরিবারের ইন্ডাস্ট্রি-নিয়ন্ত্রণের কৌশলকে তীব্র ভাষায় তুলাধোনা করেন। সেটে সালমানের আচরণ নিয়ে অভিনব কাশ্যপের মন্তব্য, ‘তিনি একজন গুণ্ডা’। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, সালমান কখনো অভিনয়ে আগ্রহ দেখাননি।

গত ২৫ বছর ধরে তার মধ্যে কোনো শিল্পীসত্তা নেই। তিনি যেন করুণা করে শুটিংয়ে আসেন, যেন সেটে উপস্থিত হয়েই তিনি উদ্ধার করলেন। তিনি সেলিব্রিটি হওয়ার ক্ষমতায় মুগ্ধ, কিন্তু অভিনয়ের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই।

অভিনব বলেন, ‘দাবাং-এর আগে আমি এসব জানতাম না। তিনি একজন গুণ্ডা— অসভ্য এবং একজন খারাপ মানুষ।’

অভিনবের মতে, সালমান খান এবং তার পরিবার বলিউডে স্টার সিস্টেমের ভিত্তি গড়ে তুলেছে, যা এখন এক প্রকার অদৃশ্য শাসনব্যবস্থা। ‘দাবাং’ পরিচালক বলেন, ‘ওরা প্রতিশোধপরায়ণ। আপনি যদি ওদের তালে না তাল মিলিয়ে চলেন, ওরা আপনাকে টার্গেট করবে। ৫০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে থাকা এই পরিবার পুরো প্রক্রিয়াটাই নিয়ন্ত্রণ করে।

এটা শুধু ক্ষমতার খেলা নয়, এটা শিল্পের গলা টিপে ধরার কৌশল।’

সালমানের সঙ্গে কাজ করো না

সাক্ষাৎকারে অভিনব আরো জানান, তার ভাই অনুরাগ কাশ্যপ ‘তেরে নাম’ সিনেমার সময় একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন। তার মতে, ‘অনুরাগ আমাকে বলেছিল, সালমানের সঙ্গে কাজ করো না। যদিও ও বিস্তারিতভাবে কিছু বলেনি, কিন্তু ওর ভয় ছিল, আমি সহজেই বুলিড হয়ে যাব। কারণ ও এই শকুনদের চিনত। তেরে নাম-এর স্ক্রিপ্ট অনুরাগই লিখেছিলেন। কিন্তু বনি কাপুরের খারাপ ব্যবহারের কারণে ও সরে যায়। ওকে কোনও ক্রেডিটও দেওয়া হয়নি। আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছে। ভালো ছবির ভিত্তি হলো ভালো স্ক্রিপ্ট, যেটা ওরা সম্মান করে না। ওরা শুধু স্টারডমকে পুঁজি করে, শিল্পকে নয়।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান

সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত হয়েছেন

সিদ্ধার্থ মালহোত্রার বাবা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৩ ফেব্রুয়ারি…
সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত

তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে আত্মহারা নেটিজেনরা

তটিনী ও সাদিয়ার স্থিরচিত্র সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনী ও সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু…
তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি
0
Share