Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সায়ন্তিকাকে নিয়ে জায়েদ খানের কক্সবাজারে পাড়ি

জায়েদ খান ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় | ছবি: ফেসবুক

৩০ আগস্ট সকালে ঢাকায় এসে পৌঁছান কলকাতার নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরেই তাকে নিয়ে কক্সবাজারে উড়াল দেন ঢালিউডের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান।

নিজের সোশ্যাল মিডিয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা সায়ন্তিকার সাথে কয়েকটি ছবি শেয়ার করেন জায়েদ। ক্যাপশনে লিখেন, “ছায়াবাজ”। সাথে জুড়ে দেন একটি লাভ ইমোটিকন। 

সম্প্রতিই জানা গিয়েছিল ‘ছায়াবাজ’ নামের একটি চলচ্চিত্রে জুটি বেঁধে কাজ করবেন জায়েদ ও সায়ন্তিকা। বাংলাদেশের একক প্রযোজনার সিনেমাটি নির্মাণ করবেন তাজু কামরুল।

অর্থাৎ, কক্সবাজারে ওপার বাংলার এই নায়িকার সাথে শুটিং শুরু করতেই গেলেন ঢাকাই চলচ্চিত্রের এই নায়ক। জায়েদ গণমাধ্যম বরতে জানান, সিনেমার শুটিং শুরু করার মাধ্যমে মুখ বন্ধ করা হলো সমালোচকদের।

এর আগেও সায়ন্তিকা অভিনয় করেছেন বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার সিনেমাতে। ২০১৮ সালে তাকে দেখা গিয়েছিল শাকিব খানের সাথে ‘নাকাব’ সিনেমায় জুটি বাঁধতে। এর কয়েক বছর পর আবারও ঢালিউডের সিনেমায় কাজ করতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ

থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে যা বললেন  

থালাপতি বিজয় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র…
থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে

হঠাৎ কেন ‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে ভাসছে ঢালিউড!

‘সাইলেন্স জেসচার’ ঢালিউডের সাম্প্রতিক সিনেমাগুলোর পোস্টার ও টিজারে একটি নতুন ভিজ্যুয়াল ট্রেন্ড লক্ষ্য করা…
‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘মায়ের ডাক’ সিনেমার মহরতে

‘মায়ের ডাক’ সিনেমা দেশে ঘটে গেল এক বিরল ঘটনা। সাধারণত সিনেমার মহরতে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা মেলা ভার।…
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
0
Share