Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ২৯, ২০২৬

সাদীকে লাল ভালোবাসা দিতে বললেন পরীমনি

কাজের বাইরেই চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে আলোচনা বেশি হয়। পরিমনি সব সময় যেন নিউজ আইটেম। ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনাটা হয় বেশি। পরীমনি প্রেম করছেন তরুণ গায়ক শেখ সাদীর সাথে এমনটাই ধারণা করছেন নেটিজেনরা। তাদের একসঙ্গে ঘোরাঘুরি এমনকি শেখ সাদীর গাওয়া গান পরীমনি তার ফেসবুক পেজে শেয়ার করছেন।

গায়ক শেখ সাদী | ছবি: ফেসবুক

গত সোমবার ‘মনে নাই দয়া’ নামে শেখ সাদীর গাওয়া নতুন গান এসেছে। গানটি পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন। ভালোবাসার ইমোজি দিয়ে এক শব্দের একটি ক্যাপশন দিয়েছেন।

গান নিয়ে পরীমনির সেই ফেসবুক পোস্টে একজন মন্তব্য করেছেন, এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’টা না দিলেও হতো, পরী। এমন মন্তব্যে পরীমনিও চুপ থাকেননি। কিছুক্ষণ পরই উত্তরে পরীমনি লিখেছেন, ‘কেবল তো শুরু। সারাজীবনই দেব’। পরীমনির উত্তরে অনেকেই তাদের রিঅ্যাকশন দিয়েছেন।

পরীমনির পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দিয়েছেন শেখ সাদী। এমন ইমোজিতে সন্তুষ্ট হননি পরীমনি, তা মন্তব্যে বোঝা গেছে। পাল্টা মন্তব্যে তিনি লিখেছেন, ‘লাল লাগবে আমার’।

ছয় বছর আগে ‘ললনা’ শিরোনামের গান প্রকাশ করে নিজের কথা জানান দিয়েছিলেন তরুণ গায়ক শেখ সাদী। এরপর যথা বিরতিতে নিজের ইউটিউব প্ল্যাটফর্মে গান প্রকাশ করতে থাকেন। এ মাসের শুরুতে সাদী প্রকাশ করেন ‘কুফা’ গানটি। সেই গানের জন্যও শুভকামনা জানিয়েছিলেন পরীমনি। লিখেছিলেন, সাদীর গাওয়া ‘কুফা’ গান বিস্ফোরণ হবে। শেখ সাদী সম্প্রতি পরীমনির মামলায় জামিনদার হয়ে নতুন করে আলোচনায় এসেছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখার সুযোগ

ঈদে টেলিভিশনগুলোর জমজমাট আয়োজন ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখানোর আয়োজন করেছে দেশের বিভিন্ন টেলিভিশন…
ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা

রকস্টার ইস্যু – ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের

কনটেন্ট ফাইল না আসায় রকস্টার  ইস্যুতে জটিলতা রকস্টার ইস্যু এখন সিনেমা অঙ্গনে বড় আলোচনার বিষয়। এই রকস্টার…
রকস্টার ইস্যুতে ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের
0
Share