Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১৮, ২০২৬

সাদিয়ার ‘মন মানে না’ আর ফারহানের?  

বিয়েবাড়ি সাজাতে গিয়ে দুই ইন্টেরিয়র ডিজাইনারের দ্বন্দ্ব, কলহ এরপর রীতিমত প্রেমও। কিন্তু কিভাবে তিক্ততা মধুর সম্পর্কে রূপ নেয় তাই দেখার বিষয়। নাকি এই প্রেম কোন ষড়যন্ত্র? নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান। এই দুজনকে নিয়ে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। ‘মন মানে না’ নামের এই বিশেষ নাটকটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন।

নাটকের গল্পে দেখা যাবে, তিতির এসে দেখে বিয়েবাড়িতে ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য অন্য ছেলেকেও কাজ দিয়েছে কর্তৃপক্ষ। তিতির বুঝতেই পারে না, আসলে কাহিনি কী? একই বিয়েবাড়িতে দুই দুইটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মকে কাজ দিয়েছে কেন!  

আবার ছেলেটা কেমন যেন, বিরক্তিকর। সে তো তিতিরকে কাজ করার সুযোগই দিচ্ছে না। কি মুশকিল!  

তিতির খোঁজ নিয়ে জানতে পারে, মামুন-দীপা নামের হবু দম্পতি যৌথভাবে এই আয়োজন করছে। তাই ইন্টেরিয়রের জন্যেও দুজন দুটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে। যেন এখানেও খরচ ভাগাভাগি হয়!

কিন্তু খরচ ভাগাভাগির চেয়ে বড় জটিলতা হয়ে দাঁড়ালো, তিতির ও সাদমানের বিরোধের জেরে কাজটাই না শেষ পর্যন্ত ভেস্তে যায়!

নির্মাতা জানান, এটা হলো নাটকের শুরুর দৃশ্য। এরপর গল্পের জল অনেকদূর গড়ায়। ‘মন মানে না’র প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই নাটকটি ছাড়াও এই ঈদে এক ডজন নাটক আসবে সিএমভি’র ব্যানারে। যা চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share