Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

সবাই নিজের চরিত্রেই অভিনয় করেছেন: শবনম ফেরদোসৗ

‘আজব কারখানা’ প্রেস মিটে অভিনেত্রী ইমি ও খালিদ হাসান রুমির মাঝে শবনম ফেরদৌসী | ছবি: ফেসবুক

পরমব্রত চট্টোপাধ্যায় ঢাকায় আসতেই ‘আজব কারখানা’ হৈ চৈ শুরু হয়ে গেছে। পরিচালক শবনম ফেরদৌসী ঘটা করে প্রেস কনফারেন্স করেন, যেখানে মূল কাস্টের সাথে উপস্থিত ছিলেন শাবনাজ সাদিয়া ইমি, দিলরুবা দোয়েলসহ অনেকেই। সিনেমা মুক্তি পেয়েছে বিশ্ব দরবারে অনেক আগেই। তবে নতুন করে অনেক তথ্য আসছে আগ্রহীদের সামনে।

‘আজব কারখানা’ প্রেস মিটে গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে নির্মাতা শবনম ফেরদৌসী | ছবি: ফেসবুক

যেমন এই চলচ্চিত্রে যারাই অভিনয় করেছেন তাদের নব্বই শতাংশ নিজের নামে অভিনয় করেছেন। যেমন দিলরুবা দোয়েলের চরিত্রের নাম দোয়েল। পরিচালক জানান, ইমিও ইমির চরিত্রেই অভিনয় করেছেন। আবার এই সিনেমার বিভিন্ন ঝলকে অনেক সঙ্গীত শিল্পীকেই দেখা যাবে যারা নিজ নিজ নামে অভিনয় করেছেন। তাদের মাঝে অন্যতম ফাহমিদা নবী।

অভিনেত্রী শাবনাজ সাদিয়া ইমি ও দিলরুবা দোয়েল (বাম থেকে) | ছবি: ফেসবুক

১২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সৈয়দা নিগার বানু রচিত, সামিয়া জামান প্রযোজিত এবং শবনম ফেরদৌসী পরিচালিত প্রান্তিক অঞ্চলের সুরছন্দে গাঁথা ‘আজব কারখানা’ চলচ্চিত্রটি। এতে রকস্টারের চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share