Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

সব যুদ্ধ ‘স্পনসর’ করা! আমি প্রমাণ করে দেব: নচিকেতা

ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হামলার সূত্রধরে মঙ্গলবার ৭ মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। ভারত এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারত ও পাকিস্তান দুই দেশের তারকারাই এ হামলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেক ভারতীয় তারকাই এ হামলায় সমর্থন জানিয়েছেন। এদিকে ভারতের হামলাকে ‘কাপুরুষতা’ বলে নিন্দা জানিয়েছেন পাকিস্তানী তারকারা। তবে এই দুই দলের বাহিরে গিয়ে পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজারডটকমকে নিজের ভিন্ন ভাবনার কথা জানিয়েছেন গায়ক নচিকেতা চক্রবর্তী।

‘অপারেশন সিঁদুর’ নামক হামলায় উদ্বেগ প্রকাশ করে নচিকেতা বলেন, ‘একটাই কারণে আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিত। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ। আপনি-আমি’।

 তিনি আরও বলেন, ‘সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে, সব কটির নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। সব যুদ্ধ ‘স্পনসর’ করা! আমি প্রমাণ করে দেব’।

এই গায়ক মনে করেন এতে এক শ্রেণি লাভবান হচ্ছে। নচিকেতা কথা প্রসঙ্গে এনেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা। তিনি বলেন, ‘মনে রাখবেন, রকফেলারদের তেল প্রস্তুতকারী সংস্থা সেই সময় জার্মানি ও ইতালি, দুই দেশকেই পেট্রল সরবরাহ করেছিল। এই সরবরাহ নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ঐতিহাসিক মনে করেন, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। কিছু ঐতিহাসিকের মতে, এটি শুধুই ব্যবসা।’

যুদ্ধ মানেই মুনাফার খেলা এবং এতে কাদের মুনাফা হয় সেটাও অজানা নয় বলে মনে করেন নচিকেতা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share