Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

সংসার ভাঙছে জো জোনাস এবং সোফি টার্নারের

জো জোনাস এবং সোফি টার্নার

বিচ্ছেদের দিকে হাঁটছে জো জোনাস এবং সোফি টার্নারের সম্পর্ক। বিয়ের চার বছরের মধ্যেই প্রিয়াঙ্কা চোপড়ার ভাসুর এবং জায়ের সংসার ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে হলিউডপাড়ায়।

কিছুদিন ধরে নিজেদের বাগদানের আংটি ছাড়া পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ায় দম্পতির বিয়ে  ভাঙনের খবর উস্কে দেয়। কিন্তু আংটি ছাড়া ঘোরা তো স্বাভাবিক ব্যাপার। এতে বিচ্ছেদের গুঞ্জন উঠবে কেন? 

শোনা যাচ্ছে, জো জোনাস লস অ্যাঞ্জেলেসের প্রায় দুইজন ডিভোর্স ল’ইয়ারের  সাথে নিজের বিচ্ছেদের ব্যাপারে কথা বলেছেন। অফিশিয়ালি বিচ্ছেদের  কাগজ-পত্র জমা দেওয়ার পথেই রয়েছেন তিনি। 

জানা গেছে, নিজের ব্যান্ডের ট্যুরের মাঝেই ৩ মাস ধরে  দুই সন্তানের দেখাশোনার দায়িত্ব পালন করছেন জো জোনাস।

দম্পতির ঘনিষ্ঠজনের বরাতে জানা গেছে, ৬ মাস ধরেই খারাপ সময় অতিক্রম করছে জো জোনাস ও সোফি টার্নারের সম্পর্ক ।শুধু তাই নয়, সম্পর্কের টানাপোড়েনের কারণেই নাকি কেনার এক বছরের মধ্যেই মায়ামির ম্যানসন বিক্রি করে দিয়েছেন আলোচিত এ তারকা দম্পতি।

 ২০১৬ সালে  সোফি টার্নার ও জো জোনাসের প্রেমের খবর গণমাধ্যমে আসার পর  ২০১৭ সালে বাগদান সারেন তারা । ২০১৯ সালের মে মাসে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের  পরে  লাস ভেগাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা । ২০২০ সালে  প্রথম সন্তান এবং ২০২২ সালে  দ্বিতীয় সন্তানের অভিভাবক হন জো জোনাস ও সোফি টার্নার।

 কিছুদিন ধরে নিজের কনসার্ট নিয়ে ব্যস্ত রয়েছেন জো জোনাস । অন্যদিকে  চলচ্চিত্র ও টেলিভিশনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সোফি টার্নার । 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ
0
Share