Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬

শুটিং সেটে আহত ‘কেরালা স্টোরি’র অভিনেত্রী

অ্যাকশন থ্রিলার ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত আদাহ শর্মা। মধ্যরাতে স্ট্যান্টের মহড়া করতে গিয়ে এমনটা হয়েছে বলে জানিয়েছে ইণ্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদন থেকে জানা গেছে, চোট এতটাই গুরুতর যে তার নাকে আঘাত লেগেছে। তবুও কাজ থামাননি, একজন পেশাদার অভিনেত্রীর মতো মহড়া চালিয়ে গিয়েছেন।

বিষয়টি নিয়ে আদাহ শর্মা বলেছেন, ‘ব্যথা তো সাময়িক, সিনেমার কাজও শেষ। যে রাতে আমার চোট লেগেছে তখন একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলাম।’

অভিনেত্রীর ভাষ্যে, ‘আইস প্যাক লাগিয়েছি, সেই সঙ্গে মেক আপ দিয়ে ফোলা অংশ ঢেকে দেওয়া হয়েছে। এই ঘটনার পরে কাজ করতে গিয়ে মনের আরও জোর পেয়েছি।

‘১৯২০’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটে আদাহ শর্মার। ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়। এরপর ‘দ্য কেরালা স্টোরি’ ছবিতে দর্শকদের নজর কেড়েছিলেন আদাহ। পাশাপাশি ছবিটি বক্স অফিসেও সাফল্য পেয়েছিল।   

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এ আর রহমান অতিথি হওয়ায় তোপের মুখে কপিল শর্মা

কপিল শর্মা শোতে এ আর রহমান বলিউডের পিছু ছাড়ছে না রাজনৈতিক প্রভাব ও রাজনীতিবিদদের নজরদারি। বিশেষত ধর্মীয়…
এ আর রহমান অতিথি হওয়ায়

গ্র্যামি অ্যাওয়ার্ডসের লালগালিচায় নানান রকম সাজে তারকারা

গ্র্যামি অ্যাওয়ার্ডস বাংলাদেশ সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিয়ানে অনুষ্ঠিত…
গ্র্যামি অ্যাওয়ার্ডসের লালগালিচায়
0
Share