Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ৬, ২০২৬

শুটিং চলাকালে আহত ৩ দক্ষিণী অভিনেতা

দক্ষিণী অভিনেতা অর্জুন অশোকান, সংগীত প্রথাপ ও ম্যাথিউ থমাস | ছবি: পিঙ্কভিলা

আসন্ন নির্মাতা অরুণ জোস পরিচালিত দক্ষিণী সিনেমা ‘ব্রোমানস’ সিনেমার শুটিং চলাকালে সড়ক দু’র্ঘ’ট’নার শিকার হয়েছেন মালয়ালাম ইন্ডাস্ট্রির জনপ্রিয় তিন অভিনেতা অর্জুন অশোকান, সংগীত প্রথাপ ও ম্যাথিউ থমাসসহ পাঁচজন।

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার খবরে, সম্প্রতি ‘ব্রোমানস’র শুটিংয়ের সময় কোচির এমজি রোডে সিনেমা একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে হঠাৎ করেই টিমের গাড়ির সাথে দুটি মোটরসাইকেলের সং’ঘ’র্ষ হয়। এতে ঘটনাস্থলেই আহত হয়েছেন ৮ জন। তাদের মধ্যে তিন অভিনেতাও ছিলেন।

দুর্ঘটনার পর তাৎক্ষণিক আহতদের হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় একজন প্রত্যক্ষদর্শী বলেছেন যে, গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত অভিনেতাদের বড় কোনো ক্ষতি হয়নি।

কোচি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এমজি রোডে শুটিংয়ের জন্য কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না থাকায়, সেখানে শুটিংও বন্ধ করে দিয়েছেন।  

উল্লেখ্য, ‘জো অ্যান্ড জো’ এবং ‘১৮ প্লাস’ নির্মাতা অরুণ জোস পরিচালিত ‘ব্রোম্যানস’ কমেডি ধাঁচের সিনেমা। এতে অর্জুন অশোকান, সংগীত প্রথাপ ও ম্যাথিউ থমাস ছাড়াও আরও অভিনয় করছেন মহিমা নাম্বায়ার, বিনু পাপ্পুসহ একাধিক তারকা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘মাসুদ রানা’

‘মাসুদ রানা’র ট্রেলার প্রকাশ হবে বৃহস্পতিবার অবশেষে মুক্তি পাচ্ছে ‘মাসুদ রানা’ সিনেমা ।  দীর্ঘদিন ধরে অপেক্ষায়…
কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘মাসুদ রানা’

কিভাবে বিদুষী বর্ণিতা হয়ে উঠলেন লাক্স সুপারস্টার?

লাক্স সুপারস্টার ২০২৫ লাক্স সুপারস্টার ২০২৫-এর সেরার মুকুট জিতলেনমেহেবুব আলম ও মেরী ইয়াসমিন দম্পতির একমাত্র…
বিদুষী বর্ণিতা
0
Share