Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

শাহরুখে মুগ্ধ জন সিনা

শাহরুখ খান ও জন সিনা (বাম থেকে) । ছবি: ফেসবুক

শুধু ভারতবর্ষেই নয়, বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তরা ছড়িয়ে রয়েছে সারা বিশ্বে। এই তালিকায় বহুদিন আগেই নিজের নাম নথিভূক্ত করেছিলেন রেসলিং তারকা ও হলিউড অভিনেতা জন সিনা। এবার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে দেখা হয়ে গেলো দর্শকপ্রিয় দুই ইন্ডাস্ট্রির এই দুই তারকার! যার মাধ্যমে শাহরুখের সাথে দেখা করার যেন স্বপ্ন পূরণ হলো জন সিনার।

ভারতের ধনকুবের মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে গেলো বছর থেকেই ‘টক অফ দ্য টাউন’। সম্প্রতি বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন অনন্ত- রাধিকা। তাদের বিয়ের মূল অনুষ্ঠান উপলক্ষেই বলিউডের তারকাদের পাশাপাশি ভারতে হাজির হয়েছেন বিদেশি অনেক তারকা। তাদের মধ্যে রয়েছেন রেসলিং তারকা জন সিনা।

জন সিনা । ছবি: স্পটবয়ই

অনন্ত- রাধিকার বিয়ের আয়োজনে ভারতের ট্রেডিশনাল পোশাকে জনকে দেখে ভক্ত ও অনুরাগীদের এমনিতেই উচ্ছাসের শেষ ছিল না। এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াতে শুরু করে জনের সাথে শাহরুখ খানের ছবি!

মূলত জন সিনা তার অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন শাহরুখের সাথে তার ছবিটি। সাথে ক্যাপশনে প্রকাশ করেছেন নিজের অভিব্যক্তি। জন ক্যাপশনে ইংরেজিতে লিখেছেন, ‘স্বপ্নের মতো এই ২৪ ঘণ্টা কাটলো। এই ভালোবাসা আর আতিথেয়তার জন্য আম্বানি পরিবারকে অনেক অনেক ধন্যবাদ। অনেক না ভোলার মত মুহূর্ত তৈরি হল, কত বন্ধু হল, কত মানুষের সঙ্গে দেখা হল। দেখা হল শাহরুখ খানের সঙ্গে। তাকে জানাতে পারলাম, আমার জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলেছেন তিনি।’

ছবিটিতে পেস্তা রঙের শেরওয়ানি পরে আছেন শাহরুখ খান। আর জন পরে আছেন নেভি ব্লু রঙের শেরওয়ানি।

১২ জুলাই অনন্ত ও রাধিকার বিয়েতে অতিথি হিসেবে অংশ নিতে মুম্বাইয়ে এসে পৌঁছেছিলেন জন। এরপর বিয়ের মূল আনুষ্ঠানিকতায় ছেলে পক্ষের সাথে ‘বারাত’-এ নাচা থেকে শুরু করে পাপারাজ্জিদের সামনে ভারতীয় পোশাক পরে ফ্রেমবন্দী হওয়া, সব জায়গাতেই হাস্যোজ্জ্বল মুখে দেখা দিয়েছেন জন সিনা। এর মাঝে প্রিয় তারকা শাহরুখের দেখা পেয়ে তার সাথে ফ্রেমবন্দী হওয়ার সুযোগটিও হাতছাড়া করেননি তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share