Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

শাহরুখ-অজয়-টাইগারকে হাজিরা দিতে আইনি নোটিশ

ভারতের একটি আদালত আইনি নোটিশ পাঠিয়েছে বলিউড তারকা শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফের কাছে। ভারতের জয়পুরের গ্রাহক বিরোধ নিষ্পত্তি কমিশনের পক্ষ থেকে নোটিস পাঠানো হয়েছে এই তিন তারকাকে। ১৯ মার্চের আগে কমিশনে হাজিরা দিতে হবে তাদের।

শাহরুখ, অজয়, এবং টাইগার শ্রফের বিরুদ্ধে পানমশলার বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তোলা হয়েছে। বিজ্ঞাপনে পণ্যের প্রতিটি দানায় কেশর থাকার যে দাবি করা হয়েছে, সেটিকে প্রশ্নের মুখে ফেলে আদালত নোটিশ পাঠিয়েছে এই তিন অভিনেতাকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই মামলার সূত্রপাত জয়পুরের বাসিন্দা যোগেন্দ্র সিং বাদিয়ালের অভিযোগের ভিত্তিতে। তার বক্তব্য, বিজ্ঞাপনে কেশর থাকার দাবি করা হলেও বাস্তবে তা বিশ্বাসযোগ্য নয়। কারণ, ১ কেজি কেশরের দাম যেখানে ৪ লাখ টাকা, সেখানে মাত্র ৫ টাকার পান মসলার প্যাকেটে প্রতিটি দানায় আসল কেশর থাকা অসম্ভব। প্যাকেটগুলোতে কেশরের স্বাভাবিক গন্ধ পর্যন্ত পাওয়া যায় না।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, এ ধরনের পান মসলা ও গুটখা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তা সত্ত্বেও সেলিব্রিটিদের দিয়ে এই পণ্যের প্রচার চালিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করছে সংশ্লিষ্ট সংস্থা। তাই এ ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধের আবেদনও জানিয়েছেন অভিযোগকারী।

তবে এই প্রথম নয়, এই বিজ্ঞাপন ঘিরে আগেও বহুবার বিতর্ক তৈরি হয়েছে। শাহরুখ ও অজয়ের সমালোচনাও হয়েছে অনেক। এমনকি এই বিতর্কের কারণে বিজ্ঞাপন থেকে সরে দাঁড়িয়েছিলেন অক্ষয় কুমার। আবারো একই কান্ডে জনস্বাস্থ্য বিরোধী বিজ্ঞাপনে জড়ানোয় দুর্নামে পড়লেন এই তিন তারকা। একই সাথে আইনী ঝামেলাও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share