Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

শাশ্বত চট্টোপাধ্যায়ের বাংলাদেশের সিরিজে অভিষেক

শাশ্বত চট্টোপাধ্যায় | ছবি: গুগল

বাংলাদেশে অভিষেক করতে চলেছেন পশ্চিমবঙ্গের দর্শকপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ‘কারাগার’ খ্যাত বাংলাদেশি পরিচালক সৈয়দ আহমেদ শাওকীর নির্মাণে নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি।

জানা গেছে, ঢাকায় আসছেন শাশ্বত চট্টোপাধ্যায়। ‘গুলমোহর’ শীর্ষক ওয়েব সিরিজে কাজ করতেই তার এই সফর। ইতিমধ্যে সিরিজটির শুটিং করতে অভিনেতাকে অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ২০ জুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কিছু শর্তসাপেক্ষে শুটিংয়ের অনুমতি পেয়েছেন শাশ্বত। ২৫ জুন থেকে আগামী ৭ জুলাইয়ের ভেতর শুটিং করবেন তিনি। পাঁচ দিন শুটিং করার কথা রয়েছে তার।

যদিও বিষয়টি নিয়ে অফিশিয়ালি কোনও বক্তব্য দেননি পরিচালক শাওকী। তিনি জানান, এ বিষয়ে কথা বলবে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। কেননা, সিরিজটি নির্মিত হচ্ছে চরকির জন্য। আর এটি প্রযোজনা করছে ফিল্ম সিন্ডিকেট।

প্রসঙ্গত, টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডেও দাপটের সাথে অভিনয় করতে দেখা যায় শাশ্বত চট্টেপাধ্যায়কে। তিনি কাজ করেন দক্ষিণ ভারতের সিনেমাতেও। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তার আসন্ন সিনেমা- ‘কল্কি ২৮৯৮ এডি’। এ সিনেমায় আছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসান ও অমিতাভ বচ্চনের মত গুণী তারকারা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ

থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে যা বললেন  

থালাপতি বিজয় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র…
থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে
0
Share