Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

শাকিবের সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু

শাকিব খান । ছবি: গুগল

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দরদ’ আসছে স্টার সিনেপ্লেক্সসহ বিশ্বব্যাপী ১৫ নভেম্বর। এরই মধ্যে শুরু হয়ে গেছে অগ্রীম টিকিট বিক্রি।

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা শাকিব খান। তার সিনেমা মুক্তি মানেই দেশের দর্শকদের কাছে উৎসব, তার সিনেমা মানেই নতুন চমক। এরই ধারাবাহিকতায় শাকিব এবার নিয়ে হাজির হতে যাচ্ছেন সাইকো-থ্রিলার ঘরানার সিনেমা ‘দরদ’।

টিজার মুক্তির পর থেকেই ছবিটি দেখার জন্য তর সইছে না শাকিবিয়ানদের। এই উন্মাদনা আরও বেশি বাড়িয়ে দিয়েছে ছবির ট্রেলার। ট্রেলারে অভিনয় ও অ্যাকশনে চমকে দিয়েছেন সুপারস্টার শাকিব খান। দুলু মিয়া চরিত্রে ভোলাভালা এবং হিংস্র দুটো চরিত্রেই দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেতা। প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করছেন ঢাকাই ছবির এই সুপারস্টার। আর এজন্যই ছবিটিকে ঘিরে দর্শকদের কৌতুহলের মাত্রাটা একটু বেশি।

‘দরদ’ সিনেমার পোস্টার । ছবি: ফেসবুক

বিশ্লেষকদের ধারণা, বক্স অফিস মাত করার পাশাপাশি এ বছরের অন্যতম সফল ছবির তালিকায় ঠাই পেতে যাচ্ছে ‘দরদ’।  

স্টার সিনেপ্লেক্সের তথ্যানুযায়ী, মাল্টিপ্লেক্সটির সবগুলো শাখায় ১৫ নভেম্বর থেকে দৈনিক ২২টি শো চলবে দরদ’ ছবির। সিনেপ্লেক্সের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, ১৩ নভেম্বর দুপুর থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। এসকেএস টাওয়ার থেকে শুরু করে সনি ও সীমান্ত সম্ভারে প্রথমদিনের শোগুলোর টিকিট বিক্রি হচ্ছে।

উল্লেখ্য যে, ‘দরদ’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান। দীর্ঘ প্রতীক্ষিত এই ছবিটির পরিচালক অনন্য মামুন। অনেক ভালোবাসা, পরিশ্রম ও যত্ন নিয়ে  বড় পরিসরে বড় আয়োজনে এটি নির্মাণ করা হয়েছে।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র, কে জিতবে অস্কার?

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ১৫ মার্চ সোমবার বসছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের আসর।…
বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন
0
Share