Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

শাকিবের সিনেমায় ওপার বাংলার রিয়া গাঙ্গুলি

রিয়া গাঙ্গুলি ও শাকিব খান | ছবি: ফেসবুক

২০২৪ সালে ঘটে যাওয়া সকল বিষাদ মুহুর্ত গুলোকে বিদায় জানিয়ে ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে ফিরেছেন ওপার বাংলার অভিনেত্রী রিয়া গাঙ্গুলি।

ব্যক্তিজীবনে স্বামীর সঙ্গে বিচ্ছেদ, সন্তানসম পোষ্যর মৃত্যু, আরেকদিকে সব সামলে নানা ঝড়ঝাপ্টার পরেও নিজের দুই সন্তানকে সামলে কাজের জগতে ব্যস্ত হতে যাচ্ছেন। এই বিশাল পরিবর্তের প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম আজকাল-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী রিয়া জানিয়েছেন, ‘বরবাদ’ সিনেমায় খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। এই চরিত্র নিয়ে বিশেষ কিছু বলতে না পারলেও এতটুকু বলতে পারি, সম্পূর্ণ ইতিবাচক একটি চরিত্র। যে চরিত্রকে দেখে চোখের জল ফেলতে বাধ্য হবেন দর্শকেরা। এখনও বেশ কিছুদিনের শুটিং বাকি।’

অভিনেত্রী রিয়া গাঙ্গুলি, তার দুই সন্তান ও প্রাক্তন স্বামী | ছবি: আজকাল

সিনেমায় নিজের সহকর্মী শাকিব খান ও ইধিকা পল প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে দেখা হয়নি আমার। তবে নতুন বছরে নিশ্চয়ই দেখা হবে এবং অনেক গল্প হবে। ইধিকার সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে কয়েকদিনেই। আমরা দুই বোনের চরিত্রে অভিনয় করছি। খুব মিষ্টি একটি চরিত্র। কলকাতা, মুম্বাই এবং বাংলাদেশে এই ছবির শুটিং হচ্ছে।’

সবশেষে রিয়া গাঙ্গুলি বলেন, ‘ফেলে আসা খারাপ মুহূর্তগুলোকে নিয়ে আর বেশি ভাবতে চাই না। স্বামীর সঙ্গে দূরত্ব বাড়লেও, দুই সন্তানকে তা বুঝতে দেইনি। এই মুহূর্তে কাজ এবং পরিবার নিয়ে ভাল থাকতে চাই। পাশপাশি নিজের জীবনটাকেও গুছিয়ে নিতে চাই। আর যার শুরুটা করছি শাকিব খানের সাথে ‘বরবাদ’ সিনেমা দিয়ে।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share