Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

শাকিবের ট্রেলার দেখানো হচ্ছে না বুর্জ খলিফায়! 

শাকিব খান । ছবি: ফেসবুক

ঢালিউডের সুপারস্টার শাকিব খানের জন্মদিনকে ঘিরে বেশ কিছুদিন ধরেই চলছিল নানান পরিকল্পনা। সেই পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বের সুউচ্চ ভবন বুর্জ আল খলিফায় দেখানোর কথা ছিল ‘রাজকুমার’ সিনেমার ট্রেলার। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির ট্রেলার দেখার জন্য মুখিয়ে আছে শাকিবিয়ানরাও। কিন্তু অভিনেতার জন্মদিন আসতেই জানা গেলো নতুন খবর।

বিশেষ সূত্রের খবর অনুযায়ী, সবকিছু ৯৯.৯৯ শতাংশ নিশ্চিত হওয়ার পরও বুর্জ খলিফাতে আর না-ও হতে পারে ‘রাজকুমার’ ট্রেলারের আয়োজন। তবে কোন কারণে আজকের দিনে বাতিল হলো এত বড় আয়োজন? এই বিষয়ে এখনো মুখ খুলছেন না সিনেমা সংশ্লিষ্টরা।

জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার চেষ্টা আছে এপ্রিলের প্রথম দিন ট্রেলারটি দেখানোর। যদিও এই তারিখে এটি দেখানো হবে কিনা সেই নিশ্চয়তাও নেই। এমনকি রমজান মাসে ট্রেলারটি বুর্জ খলিফায় দেখানো মুশকিল হয়ে পড়েছে ‘রাজকুমার’ টিমের জন্য। তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত ছবির পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আদনান কেউ মুখ খোলেননি।

এর আগে, সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়া হয়েছিল- শাকিব খানের জন্মদিনে বুর্জ খলিফায় ‘রাজকুমার’ সিনেমার ট্রেলার প্রকাশিত হবে। আর এটিই হবে সুপারস্টারের জন্মদিনের বিশেষ চমক! তবে নতুন তথ্য অনুযায়ী, পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুবাইয়ের আকাশে জ্বলে উঠছে না শাকিবের মুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share