Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ১, ২০২৬

শাকিব-শুভর উড়াল

আরিফিন শুভ ও শাকিব খান (ডান থেকে) । ছবি: ফেসবুক

রুপালি পর্দায় হরহামেশাই দেখা যায় এক বন্ধুর সাথে আরেক বন্ধুর, কিংবা নায়কের সাথে নায়িকার হঠাৎ দেখা হয়ে যায় বিমানবন্দরে। পর্দার নায়কদের সাথে এবার বাস্তব জীবনেই ঘটলো এই ব্যাপারটি। এক গন্তব্যে যাত্রার ঠিক আগ মুহূর্তে অভিনেতা শাকিব খান ও আরিফিন শুভকে বিমানবন্দরে দেখা গেছে একসাথে।

গন্তব্য- ভারতের মুম্বাই। যেখানে ঢাকাই সিনেমার এই সময়ের দুই জনপ্রিয় ও ব্যস্ততম নায়কের নিজ নিজ সিনেমার কাজেই যাত্রা করার কথা। শাকিব মুম্বাই যাচ্ছে তার ‘দরদ’ সিনেমার শুটিংয়ের কাজে। আর শুভ যাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ভারতে মুক্তি উপলক্ষে। কিন্তু উড়াল দেওয়ার আগে তারা যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছিলেন, তখনই তাদের দেখা হয়ে যায়। এরপর সেখানেই লাউঞ্জে হয় আড্ডা। মুঠোফোনে ধারণ করা হয় স্থিরচিত্র। দুই অভিনেতাই সেই স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আনন্দঘন মুহূর্তের কথা জানান তাদের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সাথে।

শাকিব নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে তার সাথে শুভর ধারণ করা একটি সেলফি শেয়ার করে ক্যাপশনে লিখেন, “‘দরদ’ সিনেমার শুটিংয়ে যাচ্ছি ইন্ডিয়া। ঢাকা এয়ারপোর্টে হঠাৎ দেখা আরিফিন শুভর সঙ্গে। তার গন্তব্য ‘মুজিব; একটি জাতির রূপকার’ সিনেমার ভারতে মুক্তি।”

তিনি আরও যোগ করেন, “লাউঞ্জ গল্পে উঠে এলো মুজিব সিনেমা নিয়ে তার স্ট্রাগল, তার ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়। শোনালো স্বপ্নের কথাও। ওর চোখে চকচক করছিল উচ্ছ্বাস।” শাকিব তার স্ট্যাটাসটি শেষ করেন শুভর প্রতি শুভকামনা জানিয়ে। তিনি লিখেন, “আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত শুভ। অনেক শুভকামনা।”

অপরদিকে শুভ তার ফেসবুক হ্যান্ডেল থেকে একই সেলফি শেয়ার করে ক্যাপশনে সংক্ষেপে লিখেন, “রাজা বাদশা ব্যাপার স্যাপার আর কি”। সাথে তিনি জুড়ে দেন ভালোবাসা প্রদর্শন করে দুইটি ইমোটিকন।

এয়ারপোর্টে দুই নায়কের এই সাক্ষাতের ছবি এরপর থেকেই ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডে। সমসাময়িক দুইজন জনপ্রিয় নায়কের একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা প্রদর্শনের ব্যাপারটিও নেটিজেনরা খুবই ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। তাদের নিয়ে প্রশংসায় ভেসে আছে নেটপাড়া।

এয়ারপোর্টে শাকিব খান ও আরিফিন শুভর আরও একটি ছবি । ছবি: ফেসবুক

উল্লেখ্য যে, ২৭ অক্টোবর থেকে ভারতের বেনারসে শুরু হবে ‘দরদ’ সিনেমার শুটিং। পরিচালক অনন্য মামুনের এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান। এছাড়াও ভারতের আরও অনেক তারকাকেই দেখা যাবে এই ছবিতে।

আর দেশের গন্ডি পেরিয়ে ভারতে মুক্তি পেতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। ২৫ অক্টোবর মুম্বাইতে অনুষ্ঠিত হবে ছবিটির প্রদর্শনী। এরপর ২৭ অক্টোবর ভারতে মুক্তি পাবে এটি। এই সিনেমায় বঙ্গবন্ধুর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ছবিটির প্রদর্শনীতে অংশ নেওয়া ও প্রচারণার কাজে মুম্বাই যাচ্ছেন অভিনেতা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইরানে আমেরিকার হামলায় নিন্দা জানিয়েছে হলিউড তারকারা

হলিউড তারকারা ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তেহরানসহ দেশটির বিভিন্ন…
ইরানে আমেরিকার হামলায় নিন্দা

আলভীর স্ত্রী ইকরা মৃত্যুর আগে বান্ধবীকে যা জানিয়েছিলেন

জাহের আলভী ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যু ঘিরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।…
আলভীর স্ত্রী ইকরা মৃত্যুর আগে

ফারুকী ‘শনিবার বিকেল’ মুক্তি না দেয়ার যে ব্যাখ্যা দিলেন

মোস্তফা সরওয়ার ফারুকী নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী নির্মিত সিনেমা শনিবার বিকেল নিয়ে গত কয়েকবছর ধরে চলছে…
ফারুকী ‘শনিবার বিকেল’ মুক্তি
0
Share