Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ২৩, ২০২৬

‘লিচুর বাগানে’ গান দিয়ে দর্শক মাতালেন শাকিব-সাবিলা

মেগাস্টার শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব-সাবিলার ‘তাণ্ডব’ ঘিরে ইতোমধ্যে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। এরইমধ্যে মুক্তি পেল সিনেমাটির দ্বিতীয় গান। ‘লিচুর বাগান’ শিরোনামের গানটিতে প্রথমবারের মতো নাচলেন সাবিলা নূর।

গানটি বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। নাচ-অংঙ্গভঙ্গি, সাবলীলতা আর মেদহীন নাচে দর্শকদের মুগ্ধ করলো শাকিব ও সাবিলা। দর্শকদের ভালোবাসায় দারুণ খুশি সাবিলাও। প্রথমবার শাকিব খানের সঙ্গে কাজ। শাকিব খানও মুগ্ধ সাবিলা!

অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘তাণ্ডবের শুটিং সেটে শাকিব খানের সঙ্গে আমার ১০ দিনের মতো শুটিং হয়েছে। শাকিব খানের সঙ্গে অভিনয় করতে গিয়ে শুরুতে নার্ভাস ছিলাম। সিনেমার অনেক কিছুইতো অন্যরকম। আমি যেহেতু অনেক বছর ধরে নাটকে কাজ করেছি, সুতরাং আমি নাটকের কাজের প্রসেসটা জানি।  

সেক্ষেত্রে ভয় ছিল। প্রথম দিনেই, প্রথম সিনেই মেগাস্টার শাকিব খানের সাথে সিকোয়েন্স। যে নারভাসনেসটা ছিল সেটা আসলে শাকিব খানের কারণেই দূর হয়ে গেছে’।

সেটে থাকার সময় নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করেন সাবিলা। শাকিব খানও নাকি তার মতোই।

সাবিলা নূর বলেন, ‘উনি (শাকিব খান) সেটে সব সময় নিজের মতো করে থাকেন। সিন কী হবে? এটা নিয়ে চিন্তা করেন।’

সাবিলা আরও বলেন, ‘যখন পরিচালক অ্যাকশন বলেছেন, তখন আর উনাকে শাকিব খান মনে হয়নি। তখন আমার যে ক্যারেক্টার নিশাতের ক্যারেক্টারের সঙ্গে আমি আসলে উনাকে স্বাধীন হিসেবে ভেবে নিয়েছিলাম। সেটে উনি যতক্ষণ থাকেন, উনি যে এতো বড় মেগাস্টার- এটা কাউকে বুঝতে দেন না। উনি গল্প নিয়ে অনেক-অনেক ভাবেন। আমার কাছে মনে হয়েছে, উনি ফিউচারে আরও ভালো করতে চান এই ব্যাপারটা উনার মধ্যে সব সময় থাকে। আমি চাই যে এই জিনিসটা যেন আমিও করতে পারি’।

রায়হান রাফির পরিচালনায় তাণ্ডবে শাকিব-সাবিলার সঙ্গে আরো অভিনয় করেছেন জয়া আহসান। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে ‘তাণ্ডব’।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিরার ভারত সফর বাতিল

নিরাপত্তা উদ্বেগে ভেস্তে গেল কনসার্ট পরিকল্পনা শাকিরার ভারত সফর বাতিল হওয়ায় সংগীতপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার…
শাকিরার ভারত সফর বাতিল

চাঁদরাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী চিরবিদায় নিলেন

ফরহাদ রেজা চাঁদরাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ও মেকআপ আর্টিস্ট ফরহাদ রেজা চিরবিদায় নিয়েছেন। তিনি…
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী
0
Share