Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১৮, ২০২৬

লাইফ সাপোর্টে সংগীতশিল্পী জুয়েল

হাসান আবিদুর রেজা জুয়েল | ছবি: গুগল

গুরুতর অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

জুয়েলের অসুস্থতা ও লাইফ সাপোর্টে থাকার বিষয়টি ২৫ জুলাই নিশ্চিত করেছেন তার স্ত্রী সঙ্গীতা। তিনি জানান, ‘২৩ জুলাই রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় তার (জুয়েলের)। পরে অবস্থার অবনতি হলে ঐ রাতেই হাসপাতালে নেয়া হয় তাকে। তারপর চিকিৎসকরা আইসিইউতে নেন। এখন ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন জুয়েল।’

গায়কের স্ত্রী আরও বলেন, ‘সবাই ওর (জুয়েল) জন্য দোয়া করবেন, যেন লাইফ সাপোর্ট থেকে সুস্থভাবে ফিরতে পারে। শারীরিক সুস্থতার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ওর প্লাটিলেট অনেক কমে গেছে এবং রোগপ্রতিরোধ ক্ষমতাও কমে গেছে।’

প্রসঙ্গত, ২৫ জুলাই পৃথিবীকে চিরতরে বিদায় জানিয়েছেন ব্যান্ডতারকা ও সংগীতশিল্পী শাফিন আহমেদ। বাংলাদেশের সংগীত জগতের এমন শোকের মাঝেই একই দিনে সামনে এলো আরেক সংগীত তারকা জুয়েলের অসুস্থতার দুঃসংবাদটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share