Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

লসের মুখে সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’

ডানে সিদ্ধার্থ আনন্দ । ছবি: সংগৃহীত

‘পাঠান’ দিয়ে বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া পরিচালক সিদ্ধার্থ আনন্দ। ২৫ জানুয়ারি মুক্তি প্রাপ্ত তার ‘ফাইটার’ থেকে এরই মধ্যে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শক।

ভারতীয় গণমাধ্যমের খবরে, দুরন্ত অ্যাকশন, দেশপ্রেম, দীপিকা-হৃতিকের রসায়নে ভরা ২৫০ কোটির ছবি এখন পর্যন্ত ১৫০ কোটির ব্যবসাও করে উঠতে পারেনি বক্স অফিসে।

‘ফাইটার’য়ের এমন ব্যবসা দেখে মন খারাপ সিদ্ধার্থ আনন্দের। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, “এরকম ব্যবসা করবে ছবিটা বুঝতে পারিনি। হয়তো কোথাও একটা ভুল হয়ে গেছে। এই ছবির মধ্যে বিনোদনের সবকিছু ছিল, তবুও দর্শকদের পছন্দ হলো না।”

দর্শকদের ভাষ্যমতে, ছবির গল্পে নতুনত্ব পায়নি তারা, দেশপ্রেমের একই গল্প বারবার টেনে আনায় তারা খুব একটা ইতিবাচক হিসেবে নিতে পারেননি ছবিটিকে। এমনকি ট্রেইলারে ছবির প্রায় পুরো বিষয়টি প্রকাশ করাতেও আগ্রহ হারিয়েছেন অনেক দর্শক।

উল্লেখ্য, ভারতের প্রথম অ্যারিয়েল অ্যাকশন ফিল্ম ‘ফাইটার’। নির্মাতা সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় প্রথমবারের মত জুটি বেঁধে পর্দায় এসেছেন হৃতিক-দীপিকা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share