Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

লন্ডনে আবারও বিয়ের অনুষ্ঠান করলেন জামিল-মুনমুন  

গত মাসেই বিয়ে করেছেন অভিনেতা জামিল হোসেন এবং অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। বিয়ের এক মাস পরে লন্ডনে গিয়ে আবারও কনে সাজলেন অভিনেত্রী মুনমুন আহমেদ।

তারকাজুটির ঘনিষ্ঠ মহল থেকে জানা যায়, অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মীরাক্কেল খ্যাত অভিনেতা জামিলের। তারা দুইজন বেশকিছু নাটকে কাজ করেছেন। সেখান থেকেই তাদের পরিচয় ও প্রেম এবং বিয়ে।  

দেশে বিয়ে করলেও এবার তারা লন্ডনের রাস্তায় নতুন করে আয়োজন করেছেন রিসেপশন অনুষ্ঠানের। ছাদখোলা গাড়িতে অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে তাদের দুজনকে। পেস্ট কালারের লেহেঙ্গায় অসাধারণ লাগছে মুনমুনকে। এ দিন জামিলও পরেছিলেন স্ত্রীর সঙ্গে রঙ মিলিয়ে পাঞ্জাবি।

তাদের শেয়ার করা ভিডিওতে মুনমুন প্রশ্ন করছেন আমাকে আরেকবার বউবেশে কেমন লাগছে? লাজুক জামিল মুচকি হেসেই তার উত্তর দিলেন।

ঢাকার মেয়ে মুনমুন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। ২০১৭ সালে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়াতে; সেখানে মাহশা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি।
 
বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মুনমুন। কাজ করেছেন ১৫টিরও বেশি বিজ্ঞাপনে। এর বাইরেও তাকে দেখা গেছে নাটকে। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সাবলীল অভিনয় দিয়ে অল্প দিনেই দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share