Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

নজরুল ইনস্টিটিউটের নতুন নির্বাহী গীতিকার লতিফুল ইসলাম

লতিফুল ইসলাম শিবলী | ছবি: ফেসবুক

কবি নজরুল ইনস্টিটিউটের নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন লেখক ও গীতিকার লতিফুল ইসলাম শিবলী।

২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, কবি নজরুল ইনস্টিটিউট আইন অনুযায়ী লতিফুল ইসলাম শিবলীকে এ পদে পরবর্তী দুই বছর মেয়াদে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে নিয়োগ করা হলো।

নির্বাহী পরিচালকের দায়িত্ব পাওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিবলী বলেন, ‘এই দায়িত্ব প্রাপ্তি আমার লেখক জীবনের জন্য অনেক বড় সম্মানের। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো নজরুলের কাব্যচেতনাকে নিষ্ঠার সঙ্গে ছড়িয়ে দিতে। নজরুলচর্চার ভেতর দিয়ে আমাদের মৌলিক বিশ্বাস এবং জাতীয়তাবোধ উজ্জ্বল করতে সর্বোচ্চ চেষ্টা করবো।’

তিনি যোগ করেন, ‘লেখক হিসেবে আমি সারা জীবনই বিদ্রোহী কবি নজরুলের মতো হতে চেয়েছিলাম। আমার লেখালেখির ভেতর যে দ্রোহ, বিদ্রোহের ছিটেফোঁটা এবং সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস, সবকিছুরই মূল অনুপ্রেরণা কাজী নজরুল ইসলাম।’

প্রসঙ্গত, লতিফুল ইসলাম শিবলীর জন্ম নাটোর জেলায়। নব্বই দশক জুড়ে তিনি লিখেছেন ৪০০টিরও বেশি গান। কিংবদন্তি সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘মাকে বলিস’ থেকে শুরু করে জেমসের ‘জেল থেকে বলছি’, ‘প্রিয় আকাশী, ‘বিবাগী’, ‘পালাবে কোথায়’, কিংবা মাইলসের ‘পলাশীর প্রান্তর’, সোলসের ‘হাজার বর্ষা রাত’ সহ আরও অনেক সাড়াজাগানো গান তার লেখা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র, কে জিতবে অস্কার?

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ১৫ মার্চ সোমবার বসছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের আসর।…
বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন
0
Share