Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

রোমান্টিক ড্রামা ফেস্টিভ্যাল নিয়ে আসছে ক্লোজআপ

ছবি: ফেসবুক

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্লোজআপ রোমান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’। ক্লোজআপ নিবেদিত ফেস্টিভ্যালটির প্রযোজনায় থাকছেন দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি।

সিএমভি’র প্রধান এসকে শাহেদ আলী পাপ্পু জানান, “নভেম্বরের শেষ সপ্তাহ থেকে এ উৎসব শুরু হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। উৎসবের প্রথম পর্বে থাকছে তিনটি বিশেষ নাটক। এরমধ্যে থাকছে জাকারিয়া সৌখিনের ‘পথে হলো দেরি’, প্রবীর রায় চৌধুরীর ‘ভালোবাসি তবুও’ এবং মিজানুর রহমান আরিয়ানের ‘হৃদয়ে হৃদয়’।”

আসন্ন তিনটি বিশেষ নাটকসহ উৎসবের বিস্তারিত খুব দ্রুত সিএমভি’র ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলেও জানান এসকে পাপ্পু।

এই ফেস্টিভ্যালে জুটি বাঁধছেন ছয় জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব, নীহা, ফারহান আহমেদ জোভান, তটিনী, তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। প্রতি বছরের ফেব্রুয়ারিতে প্রচারিত হওয়া কাছের গল্প শিরোনামের নাটক গুলোকে একটু আলাদা ভাবে বিজয়ের মাসে নিয়ে আসতে যাচ্ছে ক্লোজআপ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।…
'দম' সিনেমার বাস্তব ঘটনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি নির্মাতা-প্রযোজকদের

সিনেমা হল চালু রাখার দাবি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তৃতীয় সপ্তাহে এসেও বেশ জমজমাটভাবে চলছে। তবে এই…
মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি
0
Share