Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬

রেকর্ড ব্রেকিং আয়ে ভিকি ও রাশমিকার ‘ছাবা’

গেল সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা জুটির সিনেমা ‘ছাবা’। সিনেমাটি সমালোচকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি বক্স অফিসেও দুর্দান্ত আয় করছে।

লক্ষ্মণ উতেকরের ঐতিহাসিক এই অ্যাকশন ছবিটি মুক্তি পাওয়ার পরের ৪ দিনে আয় করেছে ১৪০ কোটি রুপির অধিক। খবরটি স্যাকনিল্কের। ওয়েবসাইটটি জানিয়েছে যে ‘ছাবা’ তার প্রথম সোমবার ২৪ কোটি রুপি নেট সংগ্রহ করেছে। প্রাথমিক অনুমান অনুসারে মোট ১৪০.৫০ কোটি রুপি নেট সংগ্রহ করেছে।  

গত শুক্রবার ছবিটি ৩১ কোটি রুপি আয় করে, যা ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য রেকর্ড ব্রেকিং আয় ছিল। এমনকী, গাল্লি বয়ের রেকর্ডও ভেঙে দেয় এটি। সপ্তাহান্তে বিশাল লাফ দিয়ে শনিবারে ৩৭ কোটি এবং রবিবারে ৪৮.৫ কোটি রুপি আয় করে ‘ছাবা’। তবে সোমবারে আয় কমেছে অর্ধেকেরও বেশি। দেশব্যপী চতুর্থ দিনে, ছাবা-র সংগ্রহ ২৪ কোটি। ২০২৫ সালের সর্বাধিক উপার্জনকারী চলচ্চিত্র হয়ে উঠেছে এটি ইতিমধ্যেই।

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে ভিকি কৌশল ও রাশমিকা অভিনীত ‘ছাবা’। শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এটি।

এতে ছত্রপতি শম্ভাজি মহারাজের চরিত্রে দেখা গেছে ভিকিকে, আর তার স্ত্রীর চরিত্রে রাশমিকা। সম্রাট আউরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না। সিনেমাটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর এবং প্রযোজনা করেছেন দীনেশ বিজন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এ আর রহমান অতিথি হওয়ায় তোপের মুখে কপিল শর্মা

কপিল শর্মা শোতে এ আর রহমান বলিউডের পিছু ছাড়ছে না রাজনৈতিক প্রভাব ও রাজনীতিবিদদের নজরদারি। বিশেষত ধর্মীয়…
এ আর রহমান অতিথি হওয়ায়

গ্র্যামি অ্যাওয়ার্ডসের লালগালিচায় নানান রকম সাজে তারকারা

গ্র্যামি অ্যাওয়ার্ডস বাংলাদেশ সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিয়ানে অনুষ্ঠিত…
গ্র্যামি অ্যাওয়ার্ডসের লালগালিচায়
0
Share