Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

রুপালি পর্দায় টমাস শেলবি হচ্ছেন কিলিয়ান

অভিনেতা কিলিয়ান মারফি | ছবি: নেটফ্লিক্স

বড় পর্দায় আসছে জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’। রুপালি পর্দায় বিখ্যাত টমাস শেলবির চরিত্রে থাকছেন অস্কারজয়ী অভিনেতা কিলিয়ান মারফি।

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ৬টি সফল সিজনে শেষ হওয়া টেলিভিশন সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’ এবার আসছে বড় পর্দায়। গেট রেডি! ‘

বিবিসি’র সহযোগিতায় নির্মিত সিনেমাটির পরিচালনা্য় থাকছেন টম হার্পার ও এর চিত্রনাট্য লিখেছেন স্টিভেন নাইট।

বার্মিংহাম গ্যাংস্টার টমি শেলবির ভূমিকায় অভিনয়ের প্রসঙ্গে কিলিয়ান জানিয়েছেন, ‘মনে হচ্ছে টমি শেলবি হিসেবে আমার কাজ শেষ হয়নি। পিকি ব্লাইন্ডার্সের ফিল্ম সংস্করণে স্টিভেন নাইট এবং টম হার্পারের সাথে পুনরায় কাজ করা খুবই আনন্দদায়ক হবে। এই কাজটি আমার ভক্তদের জন্য।’

২০১৩ সালে বিবিসি টু-তে আন্তর্জাতিকভাবে আত্মপ্রকাশ করে পিকি ব্লাইন্ডার্স। জনপ্রিয় সিরিজটিতে দর্শকের মন জয় করেছিলেন কিলিয়ান। তাই সিরিজটি সিনেমার পর্দায় আনার ঘোষণার পর থেকেই ভক্তরা দাবি করে আসছিলেন যে কিলিয়ান মারফিকে ছাড়া সিনেমাটি সম্পূর্ণ হবে না। দর্শক-ভক্তদের সাথে সহমত প্রকাশ করে অবশেষে কিলিয়ানকেই টমাস শেলবির চরিত্রে নিয়ে আসছেন নির্মাতা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি
0
Share