Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ২৯, ২০২৬

রুপালি পর্দায় আসছে  স্বস্তিকা- রাজ জুটি

অভিনেত্রী স্বস্তিকা মুখার্জ ও অভিনেতা শরিফুল রাজ | ছবি: ফেসবুক

বাংলাদেশের শরিফুল রাজের সাথে জুটি বেঁধে পর্দায় আসছেন ওপার বাংলার স্বস্তিকা মুখার্জি। নির্মাতা হিমু আকরামের ‘আলতা বানু কখনো জোছনা দেখেনি’ সিনেমায় দেখা যাবে নতুন এই জুটিকে।

নতুন জুটির নাম ঘোষণা করে পরিচালক হিমু আকরাম জানিয়েছেন, ‘রাজ ও স্বস্তিকাকে নিয়ে ছবিটি করতে যাচ্ছি। দুজনের সঙ্গেই চুক্তি স্বাক্ষর করেছি। দুজনের লুক সেটও শেষ হয়েছে। আশা করছি, মাস দু-একের মধ্যেই শুটিং শুরু করতে পারব।’

অভিনেত্রী স্বস্তিকা একটি ভিডিও বার্তায় বলেন, ‘আলতা বানু কখনো জোছনা দেখেনি’ ছবিটির চিত্রনাট্য অসাধারণ লেগেছে আমার কাছে। গল্প শুনে, চিত্রনাট্য পড়েই কাজটি করার জন্য চুক্তি করেছি। কিন্তু অনেক দিন হয়ে গেল এখনো শুটিং শুরু হলো না। এখনো চূড়ান্ত শিডিউল হাতে পাইনি। তবে শুনেছি, জুলাই মাসে শুরু হতে পারে। শুটিংয়ের জন্য অপেক্ষা করছি।’

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে, ‘আলতা বানু কখনো জোছনা দেখেনি’ একটি ডার্ক থ্রিলার ছবি। মূলত আলতা বানু (স্বস্তিকা)ও প্রেম চাঁদ (রাজ) কে ঘিরেই ছবির গল্প আবর্তিত হবে।

উল্লেখ্য, রাজ ও স্বস্তিকা ছাড়া সিনেমায় আরও অভিনয় করবেন মামুনুর রশীদ, ইরেশ যাকের, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকিসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখার সুযোগ

ঈদে টেলিভিশনগুলোর জমজমাট আয়োজন ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখানোর আয়োজন করেছে দেশের বিভিন্ন টেলিভিশন…
ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা

রকস্টার ইস্যু – ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের

কনটেন্ট ফাইল না আসায় রকস্টার  ইস্যুতে জটিলতা রকস্টার ইস্যু এখন সিনেমা অঙ্গনে বড় আলোচনার বিষয়। এই রকস্টার…
রকস্টার ইস্যুতে ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের
0
Share