Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

রিমেক হচ্ছে ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমার

বেশ কয়েক বছর ধরে বলিউডে মুক্তি পাচ্ছে পুরোনো জনপ্রিয় সিনেমাগুলোর রিমেক। সেই ট্রেন্ডে যোগ দিয়েছে টালিউডও। সম্প্রতি মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে রি-রিলিজ করা হয়েছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। এবার ‘বেদের মেয়ে জোসনা’ পুনরায় মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

ইতিমধ্যে প্রযোজকের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে টালীউড নায়ক চিরঞ্জিৎ-এর। সিনেমার রেস্টোরেশনের কাজও শুরু হয়ে গেছে। ঝকঝকে প্রিন্টে, উন্নত সাউন্ডে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকেরা।

পশ্চিমবঙ্গে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে রি-রিলিজ হয় সত্যজিৎ রায়ের ‘মহানগর’। ২১ ফেব্রুয়ারি নতুনভাবে মুক্তি পায় সত্যজিতের আরেক সিনেমা ‘নায়ক’। দারুণ সাড়া ফেলেছে নায়কের রি-রিলিজ। এ ছাড়া এবারের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ক্লাসিক বিভাগে দেখানো হয়েছে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’র রেস্টোরেশন সংস্করণ। এই উদ্যোগ অনুপ্রাণিত করেছে টালিউড ইন্ডাস্ট্রিকে। সেই ধারাবাহিকতায় বেদের মেয়ে জোসনা ঝকঝকে প্রিন্টে নতুনভাবে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। এবারই প্রথম নয়, এর আগে ১৯৯৯ সালেও রি-রিলিজ করা হয়েছিল সিনেমাটি।

সংবাদ মাধ্যমে চিরঞ্জিৎ বলেন, ‘আমি চাই আবার আসুক বেদের মেয়ে জোসনা। সিনেমাটি যে ম্যাজিক তৈরি করেছিল, আমি চাই সেটা রিপিট করুক। এই যুগেও যদি চলে, তাহলে বুঝব, আজও সিনেমাটির দম আছে।’

বেদের মেয়ে জোসনা প্রথমে নির্মিত হয়েছিল ঢাকায়। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বাংলাদেশের অন্যতম ব্যবসাসফল সিনেমা। তোজাম্মেল হক বকুল পরিচালিত এ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ। ১৯৯১ সালে কলকাতায় রিমেক করা হয় বেদের মেয়ে জোসনা। মতিউর রহমান পানুর পরিচালনায় সেই সিনেমায়ও ছিলেন অঞ্জু ঘোষ। নায়ক হিসেবে অভিনয় করেন চিরঞ্জিৎ। পশ্চিমবঙ্গেও সিনেমাটি দারুণ সাড়া ফেলেছিল।

বেদের মেয়ে জোসনার ব্যবসায়িক সাফল্যের কথা জানিয়ে চিরঞ্জিৎ বলেন, ‘টালিউডে ১১ কোটি রুপির ব্যবসা করেছিল বেদের মেয়ে জোসনা। সে সময়ে টিকিটের দাম ছিল মাত্র দেড় টাকা। এতেই বোঝা যায়, দর্শক কতটা আপন করে নিয়েছিল সিনেমাটিকে’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড অভিনেতা কে?

এমানুয়েল মাখোঁ সম্প্রতি ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী। তিনি এক অনুষ্ঠানে…
ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড

পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন

ভারত সফরে শাকিরা বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন। শোনা যাচ্ছে এ বছরের এপ্রিল মাসে…
পপ তারকা শাকিরা ভারতে

পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পেলেন যারা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সংগীত ও বিনোদনজগতের…
পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ

রজনীকান্ত ও কমল হাসান একত্র হচ্ছেন চার দশক পর

রজনীকান্ত ও কমল হাসান দক্ষিণ ভারতের দুই মহাতারকা রজনীকান্ত ও কমল হাসান। গত চার দশক তাদের দুজনকে একসঙ্গে কোন…
রজনীকান্ত ও কমল হাসান একত্র
0
Share