Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

‘রিকশা গার্ল’ সিনেমার অতিথি শতাধিক রিকশাচালক

এবার শতাধিক রিকশাচালককে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া ‘রিকশা গার্ল’ সিনেমার এক বিশেষ প্রদর্শনীতে। সিনেমাটি রিকশাচালক সংক্রান্ত গল্পের হওয়ায় রিকশাচালকদের জন্য বিশেষ এই শো’য়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আগামী ১১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় কেরানীগঞ্জের জয় সিনেমা হাউজে বিশেষ এই প্রদর্শনীটি হতে যাচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রদর্শনীতে সিনেমার নির্মাতা-শিল্পীদের পাশাপাশি শতাধিক রিকশাচালক উপস্থিত হবেন।  সিনেমাটির গল্প তৈরি হয়েছে শিল্পীমনা নারী নাঈমাকে ঘিরে যে কিনা ছবি আঁকতে পছন্দ করে। সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় নাঈমার। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই বাধ্য হয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হয় সে। এভাবেই চলতে থাকে গল্প। আর এইভাবে আগাতে থাকে সিনেমার গল্প।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস অবলম্বনে ‘রিকশা গার্ল’ তৈরি হয়েছে । এটি নির্মাণ করেছেন ‘আয়নাবাজির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী।

রিকশা গার্ল’-এ নাঈমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share