Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ৮, ২০২৬

রাফির সিনেমায় চব্বিশের গণ-অভ্যুত্থান

রায়হান রাফি | ছবি: ফেসবুক

সত্য ঘটনা অবলম্বনে সিনেমা নির্মাণ করে ইতিমধ্যেই দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন নির্মাতা রায়হান রাফি। আরও একবার দর্শকদের তিনি উপহার দিতে যাচ্ছেন সত্য ঘটনা অবলম্বনে সিনেমা। নির্মাতা এবার ঘোষণা দিলেন চব্বিশের গণ–অভ্যুত্থান নিয়ে সিনেমা তৈরির।

২৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে দেখা গেছে রায়হান রাফিকে। সেখানে ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনে ‘বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতিপ্রকৃতি এবং ভবিষ্যৎ’ নিয়ে আলোচনায় অংশ নেন তিনি। এই অনুষ্ঠানেই তিনি ঘোষণা দেন সিনেমার মাধ্যমে চব্বিশের গণ–অভ্যুত্থান সবার কাছে তুলে ধরার।

মূলত রাফিকে এক শিক্ষার্থী প্রশ্ন করেন, তিনি জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র বানাবেন কি না।

আর সেই প্রশ্নের উত্তরেই রাফি বলেন, ‘এই জুলাই অভ্যুত্থানে এত এত গল্প। এই জুলাই নিয়ে অনেকগুলো সিনেমা বানাতে হবে। আমি আমার জায়গা থেকে খুব চেষ্টা করবো। খুব তাড়াতাড়িই হয়তো নির্মাণ করবো। সেটা মুগ্ধকে নিয়ে হোক বা পুরো ঘটনা নিয়ে হোক। কিংবা শেখ হাসিনা পালিয়ে যাওয়া নিয়ে হোক। আর আমার তো সত্য ঘটনা বলতে ভালোই লাগে। এত এত টুইস্ট, গল্প, কেন আমি বানাবো না!’

নির্মাতা যোগ করেন, ‘সিনেমা এমনই শিল্প, যার মাধ্যমে প্রতিবাদ করা যায়, সমাজ ব্যবস্থাকে তুলে আনা যায়। এর মাধ্যমে একটা গল্পকে একটা জায়গায় বন্দী করা যায়। এই যে আমাদের একটা আন্দোলন হলো, একটা সময় গিয়ে কিন্তু মানুষ ভুলে যাবে। মানুষ দেখবে না, জানবে না। কিন্তু এগুলো কোনো সিনেমাতে যখন এই দৃশ্যগুলো থাকবে, তখন কিন্তু মনে থাকবে।’

উল্লেখ্য যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত এ আলোচনা অনুষ্ঠানটি আয়োজন করে চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ও সংগঠন ‘ম্যাজিক লণ্ঠন’। বার্ষিক এই আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রাফি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস

ঢালিউডের নিয়ে ক্ষোভ প্রকাশ করে যা বললেন ঢালিউডের কুইন অপু বিশ্বাস আবারও ক্ষোভ প্রকাশ করলেন ইন্ডাস্ট্রির তিক্ততা…
ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস

স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস, চাঞ্চল্যকর তথ্য আলভীর জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে…
স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
0
Share