Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা!

ইফতেখার রাফসান | ছবি: ফেসবুক

কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসানের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। বিষয়টি নিশ্চিত করেছেন খাদ্য পরিদর্শক কামরুল হাসান।

জানা গেছে, রাফসান দ্য ছোট ভাই নামে পরিচিত এ ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ- অনুমোদনহীন এনার্জি ড্রিংকস ‘ব্লু’ বাজারজাত করার। এ অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলায় ১৩ জুন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর।

ব্লু ড্রিংকস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় এর আগে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা করেছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খাদ্য পরিদর্শক কামরুল হাসান। আবেদনে তিনি বলেন, ‘ব্লু-র কোনও অনুমোদন নেই। এমনকি ওষুধ প্রশাসনও জানে না এসব ওষুধ না পানীয়।’

উল্লেখ্য যে, ব্লু ড্রিংকসের অননুমোদিত একটি কারখানায় গেলো ২৪ এপ্রিল অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বিসিক এলাকায় অভিযানটি পরিচালনা করেন। ঐ সময় নিবন্ধন ব্যতীত ইলেক্ট্রোলাইট ড্রিংক পণ্য প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করার কারণে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

গাড়ি কিনে তার মা–বাবাকে উপহার দিচ্ছেন রাফসান । ছবি: ফেসবুক

প্রসঙ্গত, হালের দর্শকপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের মাঝে রাফসান দ্য ছোট ভাই অন্যতম। সোশ্যাল মিডিয়ায় যার অনুসারী সংখ্যা লাখ লাখ। তবে সাম্প্রতিক সময়ে কনটেন্টের আয়ের অর্থ দিয়ে তিনি একটি গাড়ি কিনে তার মা–বাবাকে উপহার দিয়ে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে তা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। রাফসানের বাবার ব্যাংকঋণ থাকায় বিষয়টি নিয়ে সমালোচকদের তোপের মুখে পড়েন এই ইউটিউবার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share