Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

‘রক অ্যান্ড রিদম ৪.০’ কনসার্টে অব্যবস্থাপনার অভিযোগ দর্শকদের

‘ব্ল্যাক’ ব্যান্ডের সদস্যরা । ছবি: ফেসবুক

১০ মে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার এক্সপো জোনে আয়োজিত ‘রক অ্যান্ড রিদম ৪.০: রেজারেকশন অব ব্ল্যাক’ কনসার্ট নিয়ে অব্যবস্থাপনার অভিযোগ এনেছেন উপস্থিত দর্শকরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও-তে দেখা গেছে টিকিট ছাড়াই শত শত দর্শক ভেন্যুতে। উপস্থিত দর্শকদের ভাষ্য, এত বড় আয়োজনে নিরাপত্তা ছিল একেবারেই ঢিলেঢালা। আর এডভেন্টর কমিউনিকেশনস যদি ফ্রিতেই দর্শকদের ভেন্যুতে ঢোকার সুযোগ দিবে তাহলে তারা টিকিট কিনলো কেনো?

নসার্টের অভিজ্ঞতা জানিয়ে গিটারিস্ট এহসান রহযান জিয়া সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এডভেন্টর কমিউনিকেশনস স্টেজ, সাউন্ড, স্ক্রিন মানেজমেন্ট, ফুড, এন্ট্রি, সেইফটি সিকিউরিটি, ভিআইপি টিকিট, প্রায় সব ক্ষেত্রেই যা যা করেছে, তা এক কথায় ‘প্রতারণা’। নিজেদের গুডউইল তৈরির সম্ভাবনাটা অংকুরে নিজেরাই নষ্ট করল ওরা।’ 

প্রসঙ্গত, বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য এবছরের অন্যতম চমক ছিল ‘রক অ্যান্ড রিদম ৪.০: রেজারেকশন অব ব্ল্যাক’ কনসার্ট । কারণ ‘ব্ল্যাক’ ব্যান্ডের পুরোনো লাইনআপ নিয়ে অনুষ্ঠিত হয়েছিল কনসার্টটি। তবে চরম অব্যবস্থাপনার প্রেক্ষিতে এডভেন্টরের ইভেন্ট বয়কট করার ঘোষণাও দিয়েছেন ক্ষিপ্ত দর্শকদের অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share