Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

যৌন হয়রানির অভিযোগ উঠেছে ‘মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া’র আয়োজকদের বিরুদ্ধে

‘মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া’র ফটো সেশনে প্রতিযোগীরা

‘মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া’র আয়োজকদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন প্রতিযোগীরা।

৮ আগস্ট ঘটনার শিকার হওয়া ৬ জন প্রতিযোগীর আইনজীবী  মেলিসা অ্যাংগেরাইনি গণমাধ্যমে ঘটনাটি সম্পর্কে নিজের বক্তব্য দেন। তিনি বলেন, ১ আগস্ট  শারীরিক পরীক্ষা নিরীক্ষার অজুহাতে  প্রতিযোগীদের  ‘টপলেস’ হয়ে ছবি তুলতে বাধ্য করেন অনুষ্ঠানটির আয়োজকরা ।এরকম কোন নিয়ম প্রতিযোগিতায় না থাকলেও পুরুষ কর্মকর্তার উপস্থিতিতেই প্রতিযোগীদের বিভিন্ন অস্বস্তিকর ভঙ্গিমায় ছবি তুলতে বাধ্য করা হয় বলে জানান মেলিসা।

বিষয়টি নিয়ে ৮ আগস্ট আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। তাদের ভাষ্যমতে, যৌন হয়রানির অভিযোগকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। মিস ইউনিভার্সের  মঞ্চ যাতে মেয়েদের জন্য নিরাপদ থাকে  সেটা সুনিশ্চিত করা তাদের সবচেয়ে বড় দায়িত্ব ও লক্ষ্য কথাগুলো জানিয়ে অভিযোগটি খতিয়ে দেখার প্রতিশ্রুতি জানান অনুষ্ঠানটির আয়োজকরা । 

৩ আগস্ট মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া ২০২৩-এর মুকুট পড়েন   জাকার্তার মেয়ে ফ্যাবিন্নে নিকোল গ্রোএনইভেন্ড । ১৮ই নভেম্বর এল সালভাদরে  অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ইন্দোনেশিয়ার প্রতিনিধিত্ব করবেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট
0
Share