Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

যে কারণে ‘বন্ড গার্ল’ চরিত্রে অভিনয় করেননি জোলি

অ্যাঞ্জেলিনা জোলি | ছবি: সংগৃহীত

জনপ্রিয় মার্কিন সিরিজ ‘বন্ড’। এই সিরিজে অভিনয়ের প্রস্তাব পেয়েও এতে কাজ করতে রাজি হয়নি হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। কিন্তু কেন এমন সিদ্ধান্ত ছিল অভিনেত্রীর?

সম্প্রতি এক সাক্ষাৎকার ‘বন্ড’ সিরিজের ‘ক্যাসিনো রয়্যাল’ সিনেমায় অভিনয় না করা প্রসঙ্গে কথা বলেছেন জোলি। অভিনেত্রী জানান, সিনেমাটিতে বন্ড গার্ল চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও সেটিকে তেমন সম্মানজনক মনে হয়নি তার কাছে।

জোলির ভাষ্যমতে, “’ক্যাসিনো রয়্যাল’ সিনেমার কাজ চলাকালীন অ্যামি প্যাসকেল ছিলেন সনি পিকচার্সের কো চেয়ারম্যান। তিনিই মূলত আমাকে ফোন করে বন্ড গার্ল চরিত্রে অভিনয় করার ইচ্ছা আছে কিনা জানতে চান। কিন্তু আমি জানিয়েছিলাম যে বন্ড নিয়ে খেলতে চাইনা।”

তবে এই প্রস্তাব ফিরিয়ে দিলেও জোলি অভিনয় করেছিলেন ‘সল্ট’ সিনেমায়, যা মুক্তি পেয়েছিল ২০১০ সালে। এই অ্যাকশন থ্রিলারটিতে জোলি সিআইএ এজেন্ট এভলিন সল্টের ভূমিকায় অভিনয় করেন। চরিত্রটি প্রথমে একজন পুরুষ অভিনেতাকে মাথায় রেখে তৈরি করা হলেও পরবর্তীতে প্রস্তাবটি অ্যাঞ্জেলিনা জোলির কাছেই গিয়েছিল।

‘সল্ট’ সিনেমায় অভিনয় প্রসঙ্গে জোলি বলেন, “সল্ট বন্ডের মতো কিছু নয়। তবে অনেক কিছু। নারীরাও যে বন্ডের মতো সমানে সমানে লড়তে পারে, যৌনতা ব্যবহার করা ছাড়াও সিনেমা হিট করতে পারে, সেটা আমরা সল্টের মাধ্যমে প্রমাণ করতে পেরেছি।”

অর্থাৎ, নারীরা সম্মান পায়, সিনেমায় এমন চরিত্রই জোলির পছন্দ। সেজন্যেই ‘বন্ড’ সিরিজের প্রস্তাব ফিরিয়ে ‘সল্ট’ বেঁছে নিয়েছিলেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস, চাঞ্চল্যকর তথ্য আলভীর জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে…
স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর
0
Share