Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

যুক্তরাষ্ট্র যাচ্ছে আরিফিন শুভর ‘নীলচক্র’

মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ সিনেমাটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের গোল্ডেন স্টেট চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। আগামী ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের টিএলসি চায়নিজ থিয়েটারে অনুষ্ঠিত হবে উৎসবটি।

দেশের প্রেক্ষাগৃহে এ বছরই মুক্তি পাওয়ার কথা আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত এই  সিনেমাটির। তবে তার আগেই সিনেমাটি অংশ নিচ্ছে আন্তর্জাতিক এই উৎসবে।  নির্মাতা মিঠু খানের সঙ্গে যৌথভাবে ছবির চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।

নীলচক্র’ সিনেমার পোস্টার | |

পরিচালক মিঠু খান জানান, এবার ‘গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল’ এর অষ্টম আসর। এতে বাংলাদেশ থেকে ‘নীলচক্র’ সিনেমাটি ‘ফরেন ল্যাঙ্গুয়েজ’ বিভাগে অফিশিয়াল নির্বাচিত হয়েছে সিনেমাটি।

‘গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল মূলত স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দেয়। ‘পৃথিবীর নানা দেশের তরুণ ও উদীয়মান নির্মাতারা এই ফেস্টিভ্যালে তাদের সিনেমা দিয়ে অংশ নেন। এমন উৎসবে আমার সিনেমা  নির্বাচিত হয়েছে—এটা আমার জন্য অবশ্যই বড় প্রাপ্তির বলে জানান মিঠু খান।

তিনি আরো বলেন, এর আগে আমেরিকান ফিল্ম মার্কেটে ‘নীলচক্র’ আন্তর্জাতিক প্রিমিয়ার করা হয়। লাস ভেগাসের ওই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক এনায়েত আকবর, আসিফ আকবর ও আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে থাকা জে জে রজার্স।

আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী | ছবি: ফেসবুক

ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। পাশাপাশি আরও আছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে সংগীতশিল্পী বালামকে।

ছবির দুটি গানে বালামের অংশগ্রহণ রয়েছে। একটি গান গেয়েছেন তিনি যে গানের কথা রবিউল ইসলাম জীবনের; আর র‍্যাপার সাফায়েতের গাওয়া গানটিতে সুর ও সংগীত পরিচালনা করেছেন বালাম।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share