Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ১০, ২০২৬

মৌসুমী, ফারিয়া ও সাবিলা নূরের ব্যাংক হিসাব জব্দ

কর ফাঁকি দেওয়ার অভিযোগে বেশ কয়েকজন তারকাদের ব্যাংক হিসাব জব্দ করার প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই জব্দ করার তালিকায় আছেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক বাপ্পারাজ, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও সাবিলা নূর।

মোট ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে- এই মর্মে একটি নোটিশও প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তারকাদের ঠিকানায় চিঠিও প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এনবিআর ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘সময়মতো কর পরিশোধ না করায় বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন তাদের কর পরিশোধ করেছেন। কয়েকজন সময় নিয়েছেন। কর পরিশোধ হলেই ব্যাংক হিসাবে সব ঝামেলা মিটে যাবে।

কর অঞ্চল-১২’-এর সহকারী কর কমিশনার জনাব কাজী রেহমান সাজিদ মন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২৫ জনের তালিকায় উপরোল্লেখিত নাম ছাড়াও রয়েছেন অভিনেতা আহমেদ শরীফ, শবনম পারভীন, নুসরাত ইয়াসমিন তিশাও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব আছে বলে বিশ্বাস করেন স্টিভেন স্পিলবার্গ!

ডিসক্লোজার ডে হলিউডের খ্যাতিমান পরিচালক স্টিভেন স্পিলবার্গ দীর্ঘদিন ধরে একটি প্রচারণা চালিয়ে আসছেন যে মহাবিশ্বে…
স্টিভেন স্পিলবার্গ

ইরানি নির্মাতা জাফর পানাহির এক বছরের কারাদণ্ড বহাল

জাফর পানাহির শাস্তি ইরানীয় চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি আবারও আইনি জটিলতার মুখে পড়েছেন। রাষ্ট্রবিরোধী…
জাফর পানাহি
0
Share