Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

মোদি- কঙ্গনার ছবি ভাইরাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লাল গোলাপ উপহার দিচ্ছেন কঙ্গনা রানাউত । ছবি: ইনস্টাগ্রাম

লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতজুড়ে চলছে ব্যস্ততা। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির হয়ে নির্বাচনে লড়ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতও। এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে মোদির সাথে কঙ্গনার একটি ছবি।

মোদি-কঙ্গনার ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে, মোদিকে লাল গোলাপ উপহার দিচ্ছেন কঙ্গনা। ছবিতে অভিনেত্রীর পরনে অফ হোয়াইট শাড়ি, আর মাথায় হিমাচলি টুপি। মোদির মাথায়ও আছে একই রকম হিমাচলি টুপি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, ২৪ মে বিজেপির প্রচারে মান্ডি সফরে গিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সেই সফরের একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কঙ্গনা। সেদিন এক মঞ্চে পাওয়া গিয়েছিল মোদি ও কঙ্গনাকে। আর সেখানেই মোদিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী।

পোস্টের ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, ‘প্রধানমন্ত্রী আমরা আপনাকে মান্ডিতে স্বাগত জানাই।’

মোদির মান্ডি সফরের আগে কঙ্গনা একটি জনসভায় ভাষণ দিয়েছিলেন। অভিনেত্রী তার ভাষণে বলেন, ‘বলিউড আমাকে বহিরাগত মনে করত এবং আমার ইংরেজি নিয়ে ঠাট্টা করত। তারপর বিশ্বের বৃহত্তম দল, ভারতীয় জনতা পার্টি এবং বিশ্বের বৃহত্তম নেতা, প্রধানমন্ত্রী মোদি মান্ডির মানুষের সেবা করার জন্য এবং তাদের কল্যাণে কাজ করার জন্য আমাকে বেছে নিয়েছেন। এটা আমাকে গর্ব ও গৌরবে ভরিয়ে দেয়।’

কঙ্গনা রানাউত | ছবি: ফেসবুক

উল্লেখ্য, এবারই প্রথম ভোটের ময়দানে নেমেছেন কঙ্গনা রানাউত। নির্বাচনে অংশ নিতে তার নাম ঘোষণা করার পর থেকেই হিমাচল প্রদেশের বিভিন্ন জেলা ঘুরে প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পাড় করেছেন এই নায়িকা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আজও অর্ধাঙ্গিনী এর ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার

আগামী ১০ জুলাই মুক্তি পাচ্ছে আজও অর্ধাঙ্গিনী আজও অর্ধাঙ্গিনী নিয়ে দর্শকদের অপেক্ষার অবসান হলো। বহুল প্রতীক্ষিত…
আজও অর্ধাঙ্গিনী এর ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত, হতাশ ভক্তরা

বন্ধ অনুপম রায়ের শো সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রিও শেষ। মঞ্চ, সাউন্ড, আলোকসজ্জাসহ আয়োজনের সব কাজ…
ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

সিনেমায় এআই প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করবে গুগুল ও এ২৪

সিনেমায় গুগলের বিনিয়োগ স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এটুয়েন্টিফোর এবং গুগলের মধ্যে নতুন একটি কৌশলগত…
গুগল ও এ২৪
0
Share