Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

‘মেঘমল্লার’ চলচ্চিত্র নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন আর নেই

সোমবার ২৪ ফেব্রুয়ারী রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন মারা গেছেন। ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, বহুদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। বিগত কয়েক মাস ধরে বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে মারা যান এই গুণী নির্মাতা।  

১২ ডিসেম্বর ২০১৪ সালে জাহিদুর রহিম অঞ্জনের প্রথম ছবি ‘মেঘমল্লার’ মুক্তি পায়। সিনেমাটি তিনটি শাখায় জাতীয় পুরস্কার পায়। কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে নির্মিত এই পূর্ণদৈর্ঘ্য সিনেমাটি। ‘মেঘমল্লার’ ছিল জাহিদুর রহিম অঞ্জনের প্রথম ফিচার ফিল্ম। ছবিটি ‘শ্রেষ্ঠ পরিচালক’ ও ‘শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।

এছাড়াও সরকারি অনুদানে ‘চাঁদের অমাবস্যা’ নির্মাণ করেন তিনি। ছবির পোস্টারও ইতিমধ্যে প্রকাশ হয়েছে। গত বছর ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও এখনও মুক্তি পায়নি। তবে ওটিটি প্লাটফর্ম চরকির কাছে সিনেমাটি বিক্রি করেছেন বলে এর আগে জানিয়েছেন এই নির্মাতা।

জাহিদুর রহিম অঞ্জন বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের সভাপতির দায়িত্ব পালন করেছেন বহুদিন। শিক্ষকতা করেছেন দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও। বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের এ কর্মীর মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন শিল্প-সাহিত্য ও চলচ্চিত্র জগতের মানুষেরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পাচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড আবারো অনুদান পাচ্ছে। ইতালির…
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান
0
Share