Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ৮, ২০২৬

মুহাম্মদ ইউনূসের সাথে আন্দ্রেয়া বোচেলির সাক্ষাৎ

মুহাম্মদ ইউনূস ও সঙ্গীতশিল্পী আন্দ্রেয়া বোচেলি | ছবি: ফেসবুক

২২ জানুয়ারি সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিখ্যাত ইতালীয় সঙ্গীতশিল্পী আন্দ্রেয়া বোচেলি।

বুধবার (২২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে আন্দ্রেয়া বোচেলির সাথে সাক্ষাৎ হয়েছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের।

দৃষ্টিহীন অপেরা গায়ক বোচেলি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য প্রধান উপদেষ্টা ইউনূসকে অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টার দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশকে বদলে দেবে বলেও আশাবাদি সংগীতশিল্পী বোচেলি। সাক্ষাৎকালে বোচেলির দল অধ্যাপক ইউনূসকে আন্দ্রেয়া বোচেলি ফাউন্ডেশনের কাজ সম্পর্কে অবহিত করেন, যা সাম্প্রতিক বছরগুলোতে হাইতিসহ দরিদ্র দেশে এবং সুবিধাবঞ্চিত সম্প্রদায়গুলোর জন্য স্কুল নির্মাণ করেছে। ফাউন্ডেশনের উপদেষ্টা বোর্ডে থাকা অধ্যাপক ইউনূস বিখ্যাত সঙ্গীতশিল্পীকে এশিয়ার দেশগুলোতে তার দাতব্য কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান।

৬৭ বছর বয়সী আন্দ্রেয়া বোচেলি পিয়ানো বাজানো শেখেন ছয় বছর বয়সে। পরে বাঁশি, স্যাক্সোফোন, ট্রাম্পেট, গিটার আর ড্রামস বাদনেও দক্ষ হয়ে ওঠেন। কিন্তু ১২ বছর বয়সে তিনি পুরোপুরি অন্ধ হয়ে যান। বিশ্বজুড়ে তার রেকর্ড বিক্রি হয়েছে ৯ কোটির বেশি। বলা হয়, ধ্রুপদী সংগীতের শিল্পীদের মধ্যে এ যাবৎকালে তার গানই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট
0
Share