Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

‘মীরাক্কেল’ উপস্থাপক মীর অসুস্থ

মীর আফসার আলী | ছবি: ফেসবুক

বছরের প্রথম সপ্তাহে অসুস্থ জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক মীর আফসার আলী। সোশ্যাল মিডিয়া পোষ্টে সেই কথা জানালেন মীর নিজেই।

নিজের ফেসবুক পোস্টে ট্যাবলেটের ছবি দিয়ে মীর লেখেন, “দীর্ঘদিন লোয়ার ব্যাক আর এখন হাঁটুর ব্যথায় জর্জরিত মীর আফসার আলীকে তার চিকিৎসক এই ওষুধটি প্রেস্ক্রাইব করার সময় একটু সেনসিটিভ হলে খুব খুশি হতাম। যে মানুষটা ঠিক করে নড়াচড়া করতে পারছে না, তাকে কেউ POLVOLT খেতে বলে? খাওয়ার আগেই টেনশনে পড়ে গেলাম। কারেন্ট না মারে!”

যদিও মজার মানুষ মীর পোস্টটি মজার ছলে দিয়েছেন, তবে তার ভক্তদের বুঝতে বাকি নেই কি নিদারুণ শারীরিক যন্ত্রণায় আছেন তিনি। তাই সেই পোষ্টে অভিনেতা ও উপস্থাপক মীরের সুস্থা কামনা করছেন সকলে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share