Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

মীর মুগ্ধকে নিয়ে আসছে প্রামাণ্যচিত্র

শহীদ মীর মুগ্ধ | ছবি: ফেসবুক

কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী মীর মাহফুজুর রহমান মুগ্ধ শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করতে গিয়ে পুলিশের গু’লিতে শহীদ হন। এবার মুগ্ধকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন নির্মাতা সুজন আহমেদ। সিনেমাটি প্রযোজনা করছেন সৈয়দ আশিক রহমান। এরই মধ্যে প্রামাণ্যচিত্রটির শুটিং শেষ হয়েছে। সম্পাদনার কাজও গুছিয়ে এনেছেন নির্মাতা।

প্রামাণ্যচিত্রটি প্রসঙ্গে নির্মাতা সুজন বলেন, ‘মীর মুগ্ধ জীবন দিয়ে আমাদের শিখিয়ে গেছেন, কীভাবে ন্যায়ের পক্ষে থাকতে হয়। কীভাবে সত্যিকারের মানুষ হয়ে ওঠা যায়। প্রামাণ্যচিত্রটি নির্মাণের আগে মুগ্ধর পরিবারের অনুমতি নিয়েছি। চিত্রনাট্য রচনার পরেও তাদের দেখিয়েছি। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে। এবার মুগ্ধর মা-বাবা ও ভাইকে সিনেমাটি দেখাতে চাই। তারা অনুমতি দিলেই আমরা প্রামাণ্যচিত্রটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেবো।’

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ২০২৩ সালে গণিতে স্নাতক পাসের পর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-তে এমবিএ করছিলেন মীর মুগ্ধ। ১৮ জুলাই মৃত্যুর সময় তার গলায় রক্তমাখা বিইউপির আইডি কার্ড ছিল।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন সংগীতশিল্পীরা।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি
0
Share