Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

‘মিস স্টার ইউনিভার্স’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশী অনন্যা

‘মিস স্টার ইউনিভার্স’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশী অনন্যা

‘মিস স্টার ইউনিভার্স’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশী অনন্যা

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘মিস স্টার ইউনিভার্স’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশী অনন্যা আফরিন । এই জয়ে বিশ্বমঞ্চে উজ্জ্বল হলো বাংলাদেশের নাম ও সৌন্দর্যের নতুন অধ্যায় । মুকুট জয় করে ইতিমধ্যে দেশে ফিরেছেন এই মডেল। দেশে ফেরার পর অনন্যা আফরিনকে সংবর্ধনা জানাতে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের।

এ সময় অনন্যা আফরিন বলেন, ‘এই সাফল্যের জন্য আমি সৃষ্টিকর্তা, আমার মা ও আমার শিক্ষক পিয়াল ভাইকে ধন্যবাদ জানাই। মিস স্টার ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের পতাকা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে পেরে আমি গর্বিত। এই অর্জন শুধু আমার নয়, সারা বাংলাদেশের। দোয়া করবেন, যেন আমি ভবিষ্যতেও দেশের নাম আরো উজ্জ্বল করতে পারি।’

এদিন অনুষ্ঠানে আসেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি কাজী হায়াত, প্রযোজক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম, শিল্পী সমিতির সহসভাপতি ও অভিনেতা ডিএ তায়েব, অভিনেতা শাওন আশ্রাফ এবং ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন চিকিৎসক সাবরিনা ও অনন্যার মা নাছিরা। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

বক্তারা অনন্যার অর্জনকে দেশের জন্য এক গৌরবময় সাফল্য বলে উল্লেখ করেন। তারা বলেন, আন্তর্জাতিক মঞ্চে এ ধরনের জয় শুধু একজন প্রতিযোগীর ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের নাম বিশ্বে আরও উজ্জ্বল করার একটি সুযোগ। তরুণ প্রজন্মের জন্য অনন্যা এক অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠবেন বলেও মত দেন তারা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা অনন্যার আগামীর পথচলার জন্য শুভকামনা জানান এবং আশা প্রকাশ করেন, তিনি ভবিষ্যতে দেশের হয়ে আরও বড় সম্মান বয়ে আনবেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ, গর্ব আর উচ্ছ্বাসের আবহ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share