Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

মাশার কণ্ঠে শচীন দেবের ‘রঙ্গিলা’

কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেব বর্মন ও কণ্ঠশিল্পী মাশা ইসলাম | উপযোগী করে তুলে ধরার লক্ষ্যে ‘লিভিং রুউম সেশন’-এর জন্ম। ছবি: গুগল

টাইম জোন নিবেদিত চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য পাভেল আরীনের ‘লিভিং রুম সেশন’ প্ল্যাটফর্মে প্রকাশিত হলো শচীন দেববর্মনের ‘রঙ্গিলা’ গানটি। তবে সেই গানে কণ্ঠ দিয়েছেন তরুণদের মধ্যে এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী মাশা ইসলাম।

এই প্রসঙ্গে পাভেল আরীন জানিয়েছেন, ‘আমরা যখন গান বাছাই করছিলাম, তখন শচীন দেববর্মনের বেশ কিছু গান তালিকায় ছিল। এর মধ্যে ‘রঙ্গিলা’ গানটি বাছাই করার একটা বিশেষ ঘটনা রয়েছে। ছোটবেলায় নানিবাড়িতে যাওয়ার সময় খেয়া পাড়ি দিতে হতো। তখন খেয়ামাঝির মুখে প্রথম এই গান শোনা। তখন থেকেই গানটি মনে গেঁথে আছে। পরবর্তীকালে জানতে পারি, গানটি বাংলা গানের মহানায়ক শচীন দেববর্মনের।’

পাভেল আরও যোগ করেন, ‘মাশা খুব যত্নসহকারে গানটি গাওয়ার চেষ্টা করেছেন। সংগীতায়োজনে আমরাও চেষ্টা করেছি, গানের বাণী ও গায়কিকে প্রাধান্য দেওয়ার। আশা করি, গানপ্রেমী শ্রোতাদের নতুন সাউন্ডে ‘রঙ্গিলা’ গানটি ভালো লাগবে।’

উল্লেখ্য, বাংলা সংগীতের মহাজনদের গানে সাজানো হয়েছে লিভিং রুম সেশন’ প্ল্যাটফর্মটি। নতুন আয়োজনে বাংলার সংগীতভাণ্ডার থেকে সংগ্রহ করা শ্রুতিমধুর কালজয়ী গানগুলোকে নতুন প্রজন্মের উপযোগী করে তুলে ধরার লক্ষ্যে ‘লিভিং রুউম সেশন’-এর জন্ম।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share