Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

মারা গেছেন ‘কেজিএফ’ ভিলেন দীনেশ

মারা গেছেন ‘কেজিএফ’ ভিলেন দীনেশ

মারা গেছেন ‘কেজিএফ’ ভিলেন দীনেশ

মারা গেছেন ‘কেজিএফ’ ভিলেন দীনেশ । তার আকস্মিক প্রয়াণে ভক্ত ও চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া, ভক্তরা স্মরণ করছেন তার অভিনয়কে। সোমবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে কর্ণাটকের উদুপি জেলার কুন্ডাপুরায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

ব্লকবাস্টার ছবি ‘কেজিএফ ১’ ও ‘কেজিএফ ২’-এ বোম্বে ডন চরিত্রে অভিনয় করে সর্বাধিক পরিচিতি পেয়েছিলেন দীনেশ।

পারিবারিক সূত্রে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। সম্প্রতি তাকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। কিন্তু শারীরিক পরিস্থিতির উন্নতি হয়নি।

আরও পড়ুন সুখবর দিলেন ‘রকি ভাই’

থিয়েটার থেকে রূপালি পর্দা

দীনেশ অভিনয় শুরু করেছিলেন থিয়েটার দিয়ে। ধীরে ধীরে মঞ্চ থেকে চলচ্চিত্রে প্রবেশ করেন এবং পর্দায় খলনায়কের ভূমিকায় সবার নজর কেড়েছিলেন। তার অভিনীত ভিলেন চরিত্র দর্শকদের মনে বিশেষভাবে জায়গা করে নিয়েছিল।

দীনেশের উল্লেখযোগ্য সিনেমা

মারা গেছেন ‘কেজিএফ’ ভিলেন দীনেশ

তার দীর্ঘ ক্যারিয়ারে একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। এর মধ্যে রয়েছে:

  • রিকি
  • উলিদাভারু কান্দান্থে
  • কেজিএফ
  • রানা বিক্রম
  • আম্বারি
  • সাভারি
  • স্লাম বালা
  • দুর্গা

এ ছাড়াও তিনি কিচ্চা, কিরিক পার্টি এবং উলিদাভারু কান্দান্থে ছবিতে শক্তিশালী পার্শ্বচরিত্রে অভিনয় করেন, যা আজও দর্শকদের মনে রয়ে গেছে।

কিরিক পার্টি

বহুমুখী প্রতিভা

অভিনয়ের পাশাপাশি দীনেশ রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। শুধু তাই নয়, ‘নাম্বার ৭৩’ ও ‘শান্তিনিবাস’ সিনেমায় তিনি শিল্প নির্দেশক হিসেবেও কাজ করেন। এটি প্রমাণ করে তিনি কেবল অভিনেতাই নন, বহুমুখী শিল্পী ছিলেন।

দীনেশের মৃত্যুতে কেবল চলচ্চিত্র জগতই নয়, তার অসংখ্য ভক্তও গভীর শোকে ডুবে গেছে। কেজিএফ ভিলেন দীনেশ প্রমাণ করেছিলেন, ভিলেনের চরিত্রও দর্শকের মনে চিরকাল অমর হয়ে থাকতে পারে।

বিস্তারিত দেখুন টিজারে চমকে দিলেন যশ

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share