Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

মা হয়েছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন

ফারিয়া শাহরিন । ছবি: গুগল

মা হয়েছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। সুখবরটি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

ফারিয়ার কোল আলো করে এসেছে এক রাজকন্যা। কন্যা সন্তানের মা হওয়ার খবরটি জানিয়ে অভিনেত্রী তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি স্ট্যাটাস পোস্ট করে লেখেন, ‘রাজকন্যার মা হয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।’

জানা গেছে, ফারিয়া তার মেয়ের নাম রেখেছেন ফারহানা শাহরিন। যদিও কবে সন্তানের মা হয়েছেন তিনি, সেই তারিখটি নিয়ে স্পষ্টত কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, দীর্ঘদিনের প্রেমিক মুনিম মাহফুজ রিয়ানের সঙ্গে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বাগদান হয় ফারিয়ার। এর দুই বছর পর ২০২৩ সালে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তারপর ২০২৪ সালের ১২ মে, অর্থাৎ বিশ্ব মা দিবসে মা হওয়ার সুখবরটি ভক্তদের জানান এই অভিনেত্রী।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিতি পান ফারিয়া। সেখানে তিনি প্রথম রানারআপ হন। এরপর ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্রে কাজ করে আলোচিত হয়েছিলেন তিনি। পরবর্তীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের হয়ে জায়গা করে নেন এ অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র, কে জিতবে অস্কার?

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ১৫ মার্চ সোমবার বসছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের আসর।…
বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন
0
Share