Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

মা হচ্ছেন অভিনেত্রী সানা সৈয়দ

স্বামীর সাথে অভিনেত্রী সানা সৈয়দ | ছবি: ইনস্টাগ্রাম

বিয়ের তিন বছর মা হচ্ছেন ভারতীয় টেলি অভিনেত্রী সানা সৈয়দ। ভক্তদের সাথে সুখবরটি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নিজেই।

১৮ সেপ্টেম্বর রাতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের বেবি বাম্পের বেশ কিছু স্থিরচিত্র শেয়ার করেন জনপ্রিয় এই টেলি অভনেত্রী। সেখানে সানা ও তার স্বামী ইমাদ শামসিকেও দেখা গেছে কালো পোশাকে। সানার ফটোশুটের মনোমুগ্ধকর ছবি গুলো সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমত ভাইরাল। সানাকে একটি ছবিতে তার স্বামীকে চুমু খেতেও দেখা যাচ্ছে। ইমাদকেও বেবি বাম্পে আদর করতে দেখা গেছে। সানা সৈয়দ ও ইমাদ শামসির এই ছবিগুলো ভক্তদের মন ছুঁয়েছে।

পোস্টের কমেন্ট বক্সে একজন ভক্ত লিখেছেন, ‘আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখুক, খুব সুন্দর লাগছে।’ কেউ আবার ভালোবাসার সঙ্গে লিখেছেন, ‘মাশাল্লাহ।’ কারও মতে, ‘সানাকে এভাবে দেখে সত্যিই খুব ভালো লাগছে।’ সেলিব্রিটি থেকে দম্পতির বন্ধুরাও তাদের অভিনন্দন জানিয়েছেন।

বহু বছর ডেটিংয়ের পর ২০২১ সালে ব্যবসায়ী ও কলেজ জীবনের বন্ধু ইমাদ শামসিকে বিয়ে করেন সানা। গর্ভাবস্থার কারণে ২০২৪ সালের মে মাসে টেলিভিশন শো ‘কুণ্ডলী ভাগ্য’ ছেড়ে দেন তিনি। সানা এমটিভি স্প্লিটসভিলা ৮-এর মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। এরপর অনেক টিভি শোতে কাজ করেছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা

বিধানসভার নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচন চলছে দুই দফায়। গত ২৩ এপ্রিল…
অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
0
Share