Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

মণিপুরী রীতি মেনে বিয়ে করলেন রণদীপ

রণদীপ হুদা ও লিন লায়শ্রম । ছবি: সংগৃহীত

২৯ নভেম্বর দীর্ঘ দিনের প্রেমিক মণিপুরী মডেল-অভিনেত্রী লিন লায়শ্রমকে বিয়ে করলেন রণদীপ হুদা। মণিপুরের ইম্ফলে আঞ্চলিক রীতিতে চার হাত এক করেন রণদীপ-লিন জুটি।

২৯ নভেম্বর বিয়ের কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রণদীপ লেখেন, “আজ থেকে আমরা এক”।

সেখানে মণিপুরী বিয়ের ট্র্যাডিশনাল পোশাকে দেখা যায় বর-কনেকে। লিনের সাজে নজর কেড়েছে তার পরনের সোনার গয়না ও মাথার মুকুট। রণদীপকে দেখা গেছে সাদা পাঞ্জাবী ও সোনালী পাড়ের পাগড়িতে। দুইজনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়।

মুম্বাইয়ে ইন্ডাস্ট্রির বন্ধু ও কাছের সকলের জন্য একটি রিসিপশন আয়োজনের কথা জানিয়েছেন রণদীপ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তানজিন তিশার বিরুদ্ধে সহশিল্পীকে মারধরের অভিযোগ

তানজিন তিশা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সহশিল্পীকে মারধরের অভিযোগ উঠেছে। নির্মাতা রাফাত…
তানজিন তিশার বিরুদ্ধে
0
Share