Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

ভুল স্বীকার করে ৬ বছর পর আবার একসাথে কলকাতার রাহুল-প্রিয়াঙ্কা

ছবিঃ সংগৃহীত

আইনি বিচ্ছেদ না হলেও প্রায় ৬ বছর আলাদা ছিলেন পশ্চিমবঙ্গের তারকা জুটি রাহুল-প্রিয়াঙ্কা। এবার ছেলের কথা ভেবে নিজেদের ভুল গুলোকে স্বীকার করে এক হচ্ছেন এই জুটি।

এর আগে পুরনো সংসার নতুন করে গুছিয়ে নেয়ার ব্যাপারে বেশ কয়েকবার রাহুলকে বলতে শোনা গেলেও, অনেকটা নীরব ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা।

তবে সম্প্রতি কলকাতার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকার প্রিয়াঙ্কা বলেন, “দম্পতি হিসেবে হয়তো সম্পর্কটাকে ঠিকভাবে সেই মুহূর্তে এগিয়ে নিয়ে যেতে পারিনি। কিন্তু পরস্পরের প্রতি সম্মান ছিল। অনেকেই প্রশ্ন করছেন, ছয় বছর পর আবার একসঙ্গে পূজায় সময় কাটিয়েছি, কিন্তু এটা ঠিক নয়। কারণ, এই কয়েক বছরেও আমরা পূজা কাটিয়েছি। একটা সময় একে অপরকে দোষারোপ করেছি। কিন্তু আমি বুঝেছি যে আমারও কিছু ভুল ছিল। এখন সেই ভুলগুলো আর না করার চেষ্টা করছি। রাহুলও অনেক পরিণত হয়েছে। তাই ওকে আর একটা সুযোগ দিতে রাজি।”

১৩ বছর বয়স থেকে রাহুলকে চিনতেন প্রিয়াঙ্কা। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার শুটিংয়ের সময় শুরু হয় তাদের প্রেম। এরপর তা গড়ায় বিয়ে ও সংসারে। ছেলের জন্মের পর দম্পত্য জীবন নিয়ে একে অপরকে পাল্টাপাল্টি অভিযোগ দিয়ে ২০১৭ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন। পরবর্তীতে ছেলেকে সময় দিতে প্রায়ই দেখা করতেন এই দম্পতি। এতে তাদের দূরত্ব কমে আসতে শুরু করে। এখন তারা কেবল স্বামী- স্ত্রী নয় বরং জীবনকে দেখছেন তাদের ছেলে সাহসের বাবা-মা হিসেবে।

তারকা জুটির একসাথে ফেরার সিদ্ধান্তে খুশি তাদের ভক্ত-অনুরাগীরাও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা
0
Share