Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুলাই ৪, ২০২৬

‘ভাল্লাগছে না’ তাপস-মিমির

কৌশিক হোসেন তাপস ও মিমি চক্রবর্তী । ছবি: সংগৃহীত

অভিনয় জগতের পাশাপাশি সংগীত জগতেও অনেক আগেই নাম লিখিয়েছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। গানের প্রতি এই অভিনেত্রীর ভালোবাসা নজরে পরে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ঘুরে দেখলেও। সেই ধারাবাহিকতায় বজায় রেখেই মিমি এবার গান গাইলেন টিএম রেকর্ডসের কর্ণধার কৌশিক হোসেন তাপসের সঙ্গে।

২৮ জানুয়ারি ‘মিমি চক্রবর্তী ক্রিয়েশন্স’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে মিমির গান ‘ভাল্লাগছে না’। এই গানের কথা, সুর ও সংগীতায়োজনে আছেন তাপস।

নতুন গানটি নিয়ে মিমি জানান, “ভাল্লাগছে না এমন একটি কথার গান, যেটা আমাদের বাঙালিদের সঙ্গে জুড়ে আছে। দারুণ এক্সাইটেড ছিলাম গানটা নিয়ে। এমন হয়েছে নিজে তো নয়ই, শ্রোতাদেরও আর অপেক্ষা করাতে ভাল্লাগছিল না। তাই প্রকাশ করে দিলাম। এটি আমার ভক্তদের জন্য নতুন বছরের উপহার।”

কৌশিক হোসেন তাপস ও মিমি চক্রবর্তী । ছবি: সংগৃহীত

এদিকে মিমিকে শুভেচ্ছা জানিয়ে তাপস বলেন, “মিমি যেমন সু-অভিনেত্রী। ভালো মনের মানুষ, তেমনি গানটাও ভালো গান। তিনি টিএম ফ্যামেলিরই একজন। কলকাতায় গিয়ে আড্ডার ছলে গানটি তৈরি হয়।”

উল্লেখ্য যে, ‘ভাল্লাগছে না’ গানের সংগীতায়োজন ও মিক্স-মাস্টারিং করেছেন প্রত্যয় খান। এছাড়া মিমিকে মডেল বানিয়ে ভিডিও নির্মাণ করেছেন তুহিন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা

তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী নিয়ে খায়রুল বাসারের খোঁচা আর্জেন্টিনার জয় বিশ্বকাপের আরেকটি শ্বাসরুদ্ধকর ম্যাচের জন্ম…
আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা

প্রথমবার চলচ্চিত্র উৎসবের জুরি প্রধান মোশাররফ করিম

জুরি প্রধানের দায়িত্বে মোশাররফ করিম দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার প্রথমবারের মতো আন্তর্জাতিক…
মোশাররফ করিম

আমির খানের তৃতীয় বিয়েতে অতিথি দুই প্রাক্তন স্ত্রী

আমির খানের বিয়ে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আবারও জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের…
আমির খান
0
Share